শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় 'চাঁদাবাজ' অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৫ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মহানগরীতে বহুতল ভবন নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক হোটেলের পাওনা টাকা দাবি করায় মালিককে প্রাণনাশের হুমকি ও 'চাঁদাবাজ' আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত হোটেল 'হক’স ইন'-এর স্বত্বাধিকারী এনাজুল হক অমি।

​শুক্রবার (১৫ মে) বেলা ৪টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অমি এসব অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে অমি জানান, মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত তাঁর বাবা মৃত এনামুল হকের মালিকানাধীন ‘হোটেল হক’স ইন’-এর পাশেই ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’ লিমিটেড ২১ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে নির্মাণকাজ করার ফলে হোটেলের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

​এই ক্ষয়ক্ষতির বিষয়ে গত ২৬ জুন ২০২৫ তারিখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বরাবর অভিযোগ করা হলে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী হোটেলের সংস্কার ও ক্ষতিপূরণ বাবদ ২৬ লক্ষ ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়।

​ভুক্তভোগী অমি অভিযোগ করেন, ভবন কর্তৃপক্ষ নির্ধারিত টাকার মধ্যে বিভিন্ন সময়ে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ১০ লক্ষ ৮৩ হাজার টাকা দিতে দীর্ঘ সময় ধরে গড়িমসি করছে। গত ১৩ মে ভবন কর্তৃপক্ষ পুনরায় নির্মাণ কাজ শুরু করলে অমি পাওনা টাকা দাবি করেন।

​অভিযোগ অনুযায়ী, টাকা চাওয়ার জেরে অভিযুক্ত তুহিন (৪৫) এবং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান (৪৪) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

সংবাদ সম্মেলনে অমি আক্ষেপ করে বলেন, ​"আমি একজন ব্যবসায়ী। আমার ন্যায্য পাওনা টাকা চাওয়ায় আমাকে চাঁদাবাজ সাজানোর চেষ্টা চলছে। প্রথমে তুহিন সাহেব দাবি করলেন আমি চাঁদা চেয়েছি, এরপর তিনি আমাকে সামাজিকভাবে হেয় করতে ‘অপহরণের নাটক’ সাজিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।"

তিনি আরও দাবি করেন, প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতেই ভবন কর্তৃপক্ষ এই ভিত্তিহীন নাটক সাজিয়েছে। অমি আরও বলেন, আমরা আবারও আরডিএ'তে অভিযোগ দিয়েছি। সিটি কর্পোরেশনের ড্রেন ভাঙ্গাসহ রাস্তা এবং আমাদের হোটেলের ক্ষতি সাধনের বিষয়টি নিয়ে আরডিএকে লিখিতভাবে অবগত করা হয়েছে।

​এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এবং বকেয়া টাকা উদ্ধারের দাবিতে ভুক্তভোগী এনাজুল হক অমি বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

​এসব অভিযোগের বিষয়ে জানতে ‘জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ’-এর সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন বলেন, অমি আরডিএতে অভিযোগ দিয়ে আমার কাজ বন্ধ রেখেছিলো। একারণে তাকে আমি টাকা দিয়েছি। কেনো টাকা দিলেন? আগেই কেনো আইনগত ব্যবস্থা নিলেন না তখন কোন উত্তর দিতে না পেরে বলেন একটা সমঝোতা হয়েছিলো তাই আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে জায়েন্ট ফ্যামিলি প্রোপার্টিজ লি: এর অন্য পার্টনার আব্দুল সালাম তুহিন বলেন হোটেলের ক্ষতিপূরণ বাবদ ২৬ লাখ ৩৩ হাজার টাকা অমিকে দেওয়ার একটা চুক্তি হয়েছিলো। পরে কিছু টাকা দেওয়ার পর বাকী টাকা দেওয়া নিয়ে ঝামেলা পাকে।

​সংবাদ সম্মেলনে এনাজুল হক অমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও তার জান-মালের নিরাপত্তা ও মিথ্যা প্রোপাগাণ্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সম্মান ফিরিয়ে দেওয়ার নিশ্চিয়তা দাবি করেন।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন