শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

রাণীনগরে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক জরিপ শুরু, তথ্য যাচাই হবে তিন ধাপে

প্রকাশিত:সোমবার ১২ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:সোমবার ১২ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



রানীনগর প্রতিনিধি :


 নওগাঁর রাণীনগর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের পরীক্ষামূলক জরিপ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে রাণীনগর, একডালা ও মিরাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করা হবে। উপকারভোগী নির্বাচনে পরিবারের আর্থসামাজিক অবস্থা মূল্যায়নের পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক ধাপে যাচাই করা হবে।


সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে আয়োজিত অবহিতকরণ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হালিম। উপজেলা সমাজসেবা কার্যালয় এ ব্রিফিংয়ের আয়োজন করে।


তিনি জানান, জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গত ১০ ও ১১ অক্টোবর তিনজন তত্ত্বাবধায়ক ও ১২ জন তথ্য সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রতিটি ইউনিয়নে একজন তত্ত্বাবধায়ক ও চারজন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।


উপকারভোগী নির্বাচনে পরিবারের নিজস্ব দাবি বা মৌখিক বক্তব্যের পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতিতে আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে পিএমটি পদ্ধতি অনুসরণ করে পরিবারের জীবনযাত্রা ও বিভিন্ন সূচকভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে যোগ্যতা নির্ধারণ করা হবে। ফলে শুধু নিজেকে দরিদ্র দাবি করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন না।


সমাজসেবা কর্মকর্তা আরও জানান, জিপিএস সুবিধাযুক্ত ট্যাবলেটের মাধ্যমে তথ্য সংগ্রহ ও জমা দেওয়া হবে। তথ্য সংগ্রহের পর তত্ত্বাবধায়কেরা সেগুলোর নির্ভুলতা ও সামঞ্জস্য যাচাই করবেন। পরে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটি তথ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।


তিনি বলেন, পুরো কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নির্ভর করছে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ওপর। তাই তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট কমিটিগুলোকে যথাযথভাবে যাচাই নিশ্চিত করতে হবে।


এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের পরিবারের প্রকৃত অবস্থা অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তথ্য সংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত করে সহযোগিতা করতে এবং ভুল তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়।


ফ্যামিলি কার্ডের জরিপে অংশগ্রহণ বা তথ্য প্রদানের জন্য কোনো অর্থ দিতে হবে না বলেও জানানো হয়। কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ অর্থ দাবি করলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সমাজসেবা কর্মকর্তা।



প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলসহ তথ্য সংগ্রহকারী ও তত্ত্বাবধায়কেরা উপস্থিত ছিলেন।





আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ