শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

রাজধানীর সড়কে নৈরাজ্য, দেদার চলছে অবৈধ যানবাহন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর সড়ক এখন সয়লাব অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ভ্যানসহ অনেক অবৈধ যানবাহনে। থ্রি-হুইলার, মিশুকও চলতে দেখা যাচ্ছে রাজধানীর প্রধান সড়কে। পাশাপাশি নগরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সাড়ে তিন হাজার অবৈধ বাস। গণপরিবহনের সংকটে নগরজুড়ে ক্রমাগত বাড়ছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে সড়কের খানাখন্দ। চলতি অক্টোবর মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে নগরের প্রধান সড়কগুলোতে যে ফাটল ও বিশালাকার গর্ত তৈরি হয়েছে; তাতে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। 


নগরে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও এ পাঁচ কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করছে।




সরেজমিন দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, জিগাতলা, শাহবাগ, কাকরাইল, মালিবাগ, খিলগাঁও, রামপুরা, বাড্ডা, এয়ারপোর্ট রোডসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে বাধাহীনভাবে চলছে অটোরিকশা। গতকাল বৃহস্পতিবার সকালে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে বেশ কয়েকটি অটোরিকশাকে মহাখালী অভিমুখে যেতে দেখা যায়। মূল সড়কে চলার নিয়ম না থাকলেও যাত্রীদের অনুরোধেই চালকরা বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। 


মহাখালীর আমতলী মোড়ে একজন রিকশাচালক বলেন, ‘মূল সড়কে রিকশা চালানো ঠিক না সেইটা আমরাও বুঝি। কিন্তু অলিগলিতে জ্যাম লাগলেই যাত্রীরা কইতে থাকে- মামা মেইন রোডে উঠে পড়ো। না আসতে চাইলে জোরাজুরি করে। আমরাও দ্রুত আসতে পারি। আর এখন তো ট্রাফিক পুলিশ বলতে কিছু নাই। হ্যারা ডিউটি বাদ দিয়া ছায়ায় গিয়া গল্প করে।’ মহাখালী আমতলী মোড়ের এই চিত্র রাজধানীর সব সড়কেই। 


এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাওয়া গেছে আরেক গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকায় অটোরিকশা বা অটোভ্যান চার্জ করার জন্য ছোট-বড় কয়েক হাজারের অধিক গ্যারেজে চার্জিং স্টেশন রয়েছে। ২০২১ সালে করা ট্রাফিক পুলিশের একটি তালিকায় ৭৫২ স্টেশনের নাম রয়েছে। এর মধ্যে ট্রাফিকের ওয়ারী, তেজগাঁও, মতিঝিল, লালবাগ, গুলশান ও উত্তরা বিভাগে সবচেয়ে বেশি চার্জিং স্টেশন রয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশ প্রশাসন এসব দেখেও কোনো জোরদার ব্যবস্থা নিচ্ছে না।


গত বুধবার বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন গত সাড়ে পাঁচ বছরের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে। রাজধানীর সড়ক দুর্ঘটনা বিশ্লেষণে তারা জানায়, গত পাঁচ বছরে রাজধানীতে ১ হাজার ২২৩টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬১ জন নিহত এবং ১ হাজার ৪৬৩ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে থ্রি-হুইলার অটোরিকশা-অটোভ্যান-সিএনজি-লেগুনা-মিশুক চাপায় নিহতের হার ১১ দশমিক ১১ শতাংশ।


যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান গতকাল  বলেন, অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট ছড়িয়ে-ছিটিয়ে আছে শহরের আনাচে-কানাচে। মানুষের বাসাবাড়িতেও চার্জ করা হয়। অন্তত ছয়-সাত লাখ রিকশা ঢাকার নানা সড়কে রয়েছে। অটোরিকশাগুলো রাতে ১০-১২ ঘণ্টা চার্জে রাখা হয়। অনেকে দিনেও চার্জ করেন। এসব রিকশা চার্জ দিতে গিয়ে দিনে অন্তত ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অপচয় করা হচ্ছে।


বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের পরিচালক (ম্যানেজমেন্ট) শেখ মুনির আহমেদ বলেন, ‘আমরা সরেজমিনে দেখেছি, মধ্যরাতের পর অটোরিকশাগুলো চার্জ করা হয়। আগে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার ছিল। এটা কিন্তু এখন অফ পিক আওয়ারের প্যাটার্নে নেই। ওই সময়ে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তুলনামূলক বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে। বুয়েট অধ্যাপক যে কথা বলেছেন, তা অত্যন্ত যৌক্তিক। ব্যাটারিচালিত রিকশার কারণে ব্যাপক বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমরা পুলিশ বিভাগের সহযোগিতা চেয়েছি। নিজেরাও কোথাও কোনো অবৈধ চার্জিং স্টেশন দেখলে মিটার খুলে নিয়ে আসি। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরাও অসহায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় রাজনীতিবিদ বা তাদের ছত্রচ্ছায়ায় থাকা লোক বা প্রভাবশালী ব্যক্তিরা আমাদের কাজে বাধা দেন।’ 


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান  বলেন, ‘ট্রাফিক বিভাগ সড়ক থেকে অবৈধ যানবাহন সরিয়ে দিতে তার কাজ যথাযথভাবেই করছে। গত ২২ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ হাজার অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি। রাজধানীতে ১০৩টি পয়েন্টে আমরা যানবাহন নিয়ন্ত্রণে ভূমিকা রাখছি। আমরা আগামীকাল ১৯ অক্টোবর থেকে ১৫ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করব।’


অবৈধ ব্যাটারিচালিত রিকশার অবাধ চলাচল বন্ধের বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘রিকশা প্রধান সড়কে চলতে পারবে কি পারবে না, সেটির সিদ্ধান্ত সিটি করপোরেশনের। প্যাডেলচালিত রিকশা নাকি ব্যাটারিচালিত রিকশা চলবে, তার সব নিবন্ধন দেয় সিটি করপোরেশন। এটি ট্রাফিক বিভাগের কাজ না। দুই সিটি করপোরেশন যদি আমাদের নির্দেশনা দেয় যে রাজধানীতে কোনো ব্যাটারিচালিত রিকশা, গ্যারেজ, চার্জিং স্টেশন কিছু থাকবে না তাহলে আমরা সেভাবে কাজ করব।’


এ বিষয়ে কথা বলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী নাঈম রায়হান খান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীকে ফোন করা হলেও তারা সাড়া দেননি। তাদের মোবাইল ফোনে বার্তা পাঠানো হলেও তারা প্রত্যুত্তর দেননি। 


তবে ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। সরকারের পরিবহন কর্তৃপক্ষ যত যা-ই উদ্যোগ নিক না কেন, রাজনৈতিক নেতারা পরবর্তী সময়ে তা ভেস্তে দেন। কারণ ব্যাটারিচালিত রিকশা মানেই হলো কোটি কোটি টাকার চাঁদাবাজির ব্যবসা। এটি বন্ধ করতে গেলে সবার আগে রাজনৈতিক মহলকে এগিয়ে আসতে হবে।’


আঞ্চলিক পরিবহন কমিটির সভা হয় না, সড়কে বাড়ছে অবৈধ বাস


ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ বছরে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) একটিও সভা হয়নি। এতে বাসমালিকদের জন্য রুটে নতুন বাসের নিবন্ধন কার্যক্রম পুরোপুরি থমকে আছে বলে জানান পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন।


তিনি বলেন, ‘আরটিসি মিটিং হয় না বলেই তো অনেক বাসমালিক তাদের নতুন নিয়ে আসা বাসগুলোর রুট পারমিট করাতে পারছেন না। দীর্ঘদিন বাসগুলো বসিয়ে রাখতে তারা রাজি নন। তারা সড়কে বাসগুলো নামিয়ে দিয়েছেন। আর এতে দেখা যায়, একটি রুটে ২০টি বাস হলেই যেখানে যথেষ্ট, সেখানে ৪০-৫০টি বাস নামানো হয়েছে। এগুলোও সড়কে যানজটের অন্যতম কারণ।’


এসব অবৈধ বাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিআরটিএ। শুধু ঢাকা নয়, খুলনা মহানগরীতেও চলছে অভিযান। বিআরটিএর এনফোর্সমেন্ট বিভাগের তথ্য বলছে, গত ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা ও খুলনায় বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা রুট পারমিট ভায়োলেশন, হাইড্রোলিক হর্ন বাজানো, অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেস না থাকার অপরাধে ১৫৮টি মামলায় ২ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।


তবে এসব জরিমানা, ডাম্পিং কার্যক্রমে নগরীর অবৈধ বাসগুলোর চলাচল বন্ধ করা যাবে না বলে মনে করেন এম এ বাতেন। তিনি বলেন, ‘নগরীর বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়াকে এখন ঢেলে সাজাতে হবে। বিআরটিএকে তালিকা দিতে হবে যে নগরীর কোন বাসগুলোর ফিটনেস আর রুট পারমিট আছে। সেগুলো ঢাকায় চলতে পারবে। ২০ বছরের মেয়াদ ফুরানো বাসগুলো ইতোমধ্যে আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিচ্ছি। এখন যে বাসগুলোর ফিটনেস আছে সেগুলোকে নিয়ে সরকারি-বেসরকারি কোম্পানি গঠন করে বাস রুট পরিচালনা করতে হবে। যারা বাস দেবে না এই কোম্পানিতে, তারা ঢাকায় গাড়ি চালাতে পারবে না।’


তবে এম এ বাতেনের সঙ্গে একমত নন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অনেক নেতা। ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতারা এখন বাস রুট রেশনালাইজেশনের কোনো গুরুত্ব দেখেন না। পুরো প্রক্রিয়ায় তারা অসন্তুষ্ট। 


ঢাকার গণপরিবহনব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে আওয়ামী লীগ সরকারের আমলে বাস রুট রেশনালাইজেশন কমিটি করে দিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। এতে বলা হয়েছিল, নগরীর ৪২টি রুটের প্রতিটিতে শুধু একটি নির্দিষ্ট কোম্পানির বাস চলবে। রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ নম্বর রুটে বাস চলাচলের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের প্রক্রিয়া শুরু হয়। তবে দেখা যায়, ২১ নম্বর রুটে আরও অনেক বেসরকারি কোম্পানির বাস চলাচল করছে। এতে আর্থিক ক্ষতি হওয়ায় দুটি বেসরকারি বাস কোম্পানির মালিক তাদের সব বাস সরিয়ে নেন। অন্যান্য রুটেও একই পরিস্থিতি দেখা যায়। 


এ পরিস্থিতি সমাধান করতে বুয়েট অধ্যাপক হাদিউজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘নগরীর রুটগুলোকে পুনর্বিন্যাস করে সরকারকে একটি আলাদা কোম্পানি গঠন করে দিতে হবে। কোনো বেসরকারি কোম্পানির হাতে এই বাস রুট পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না। তাদের দায়িত্ব দেওয়া হলে তারা রুট পারমিট ভায়োলেশন করবে, লক্কড়ঝক্কড় গাড়ি নামাবে।’


হাদিউজ্জামান বলেন, ‘নগরীতে বিদ্যমান যে সড়ক অবকাঠামো রয়েছে তাতে নগরীর বাসগুলো মাত্র সাড়ে ৭ শতাংশ জায়গা পায় চলাচলের জন্য। শুধু যে ব্যাটারিচালিত রিকশার কারণে তারা চলাচল করতে পারছে না বিষয়টি এমন না। নগরীতে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা নেহায়েত কম না। এগুলো তো আর বন্ধ করা যাবে না। এখন মেট্রোরেলের মতো আধুনিক, উন্নত ও দ্রুতগতির গণপরিবহনব্যবস্থার প্রতি শুরুতে গুরুত্ব দিতে হবে। তাহলে নাগরিকরা ব্যক্তিগত যানবাহন ছেড়ে গণপরিবহনের দিকে ঝুঁকবেন। সড়কে শৃঙ্খলা আনতে সেদিকে লগ্নি করতে হবে।’


ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘এখন ঢাকার সব গণপরিবহনকে সমন্বিত ব্যবস্থায় যেতে হবে। এ ছাড়া নগরীর যানজট নিরসনে কোনো পদক্ষেপ কার্যকর হবে না। মেট্রোরেলের সঙ্গে নগরীর বিদ্যমান বাসগুলোকেও কানেক্টেড করতে হবে। ট্রাফিক বিভাগকে এনফোর্সমেন্ট বাড়াতে হবে, যেন সড়কে কোনো অবৈধ যানবাহন চলতে না পারে।’


আরও খবর
মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ