শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ

প্রকাশিত:শনিবার ১৬ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৬ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে সামাজিক বন বিভাগের শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট জেলা সামাজিক বন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কতক গাছ জব্দ করে স্থানীয়ভাবে জিম্মায় রেখেছে বলে জানা গেছে।জানা গেছে, রামপাল উপজেলার জিয়লমারী গ্রামের দিপক পাইক ও স্থানীয় ভোজপাতিয়া ইউপি সদস্য গাজী রেজাউল ইসলাম বাবুল সামাজিক বনায়নের গাছ কমিটির মাধ্যমে রোপণ করেন। তারা জিয়লমারী সড়কের দুই পাশে সামাজিক বন বিভাগের শিশু, বাবলা, রেইনট্রি ও অর্জুন গাছসহ নানা প্রজাতির এসব গাছ রোপণ করেন। কয়েকদিন পূর্বে ওই রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা হয়। বাগেরহাট সামাজিক বন বিভাগের কর্মকর্তাদের না জানিয়ে সড়ক নির্মাণের ঠিকাদার ওই গাছ স্কেভেটর দিয়ে উপড়ে ফেলে। সেই গাছ রোপণকারী সামাজিক বনায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য বাবুল ও দিপক কেটে বিক্রি করে দেন। অভিযোগ পেয়ে বন দপ্তরের রামপাল উপজেলা কর্মকর্তা মো. আ. রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে কিছু গাছ জব্দ করেন বলে দাবী করেন। সরজমিনে গিয়ে এ বিষয়ে অভিযুক্ত দিপক পাইকের সাথে কথা হলে তিনি জানান, রাস্তার ঠিকাদার রাস্তা প্রশস্ত করতে গাছ উপড়ে ফেলেছে। সেই গাছ কেটে জড়ো করতে আমার গাঁটের টাকা খরচ হয়েছে। আপনারা সব দেখে যান, আমি শ্রমিকদের মজুরি বাবদ কিছু ডালপালা বিক্রি করেছি। গাছগুলো রেখে দিয়েছি। এ বিষয়ে কথা হয় অভিযুক্ত ইউপি সদস্য গাজী রেজাউল ইসলাম বাবুলের সাথে। তিনি বলেন, রাস্তায় কাজ করা ঠিকাদারের লোকজন গাছ কেটে ফেলেছে। বন বিভাগের সাথে কথা বলে আমি দুই হাজার ৪ শত টাকায় কিছু গাছ বিক্রি করেছি। তবে গাছ কেটে তা আত্মসাতের বিষয়টি তিনি অস্বীকার করেন।অভিযোগের ব্যাপারে কথা হয় রামপাল উপজেলা সামাজিক বন কর্মকর্তা আ. রাজ্জাকের সাথে। তিনি বলেন, সড়কের লোকেরা গাছ কেটে ফেলেছে। আমাদের জানায়নি। সড়কে যে পরিমাণ গাছ থাকার কথা ছিল তা নেই। দীপক পাইক ২০ ও বাবুল মেম্বরের জিম্মায় ৪ টি গাছ রেখে দেয়া হয়েছে। কোন গাছ বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, বরং গাছ জব্দ করতে গিয়ে উল্টো আমার পকেটের টাকা খরচ হয়েছে। স্থানীয় ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমীন অভিযোগ করে জানান, রাস্তায় অনেক গাছ ছিল। কতিপয় ব্যক্তি কেটে কয়েক লক্ষ টাকায় তা বিক্রি করেছে। সামাজিক বন বিভাগের কার্যক্রম রহস্যজনক বলে তারা অভিযোগ করে বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী করেন।


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল