শিরোনাম
চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই বিধবার ঘর,ছেলের বিয়ের টাকা- স্বর্নলংকারও শেষ
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

রিজার্ভ আবার ২১ বিলিয়ন ডলারের ঘরে

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আমদানি নিয়ন্ত্রণের মধ্যে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ছে। এ সময়ে কারেন্সি সোয়াপের আওতায় কেন্দ্রীয় ব্যাংকে ডলার রেখে টাকা নিচ্ছে ব্যাংকগুলো। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। বুধবার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার হয়েছে, যা গত সোমবার ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ছিল।


এর আগে গত সপ্তাহে রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। গত মাসেই তা ১৯ বিলিয়নের ঘরে ছিল। অবশ্য আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) এক বিলিয়ন ডলারের বেশি পরিশোধের পর রিজার্ভ আবার কমবে বলে জানান সংশ্লিষ্টরা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে করে কমতে–কমতে গত নভেম্বর শেষে ১৯ দশমিক ৩০ বিলিয়ন ডলারে নেমেছিল। এরপর আবারও বেড়ে ডিসেম্বরে ২১ দশমিক ৮৬ বিলিয়ন হয়। তবে জানুয়ারি শেষে আবার কমে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে যায়। এখন সোয়াপের ফলে রিজার্ভ ফের বাড়ছে।


ব্যাংকাররা জানান, নির্বাচনকে কেন্দ্র করে নানা অনিশ্চয়তার কারণে প্রবাসী কিংবা রপ্তানিকারকদের অনেকে ডলার ধরে রাখছিলেন। এসব ডলার দেশে আনতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ডিসেম্বরে এক নির্দেশনার মাধ্যমে রেমিট্যান্সের সুবিধাভোগীর নামেও বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলে ডলার রাখার সুযোগ দেওয়া হয়। এর বিপরীতে সুদ মিলছে ৭ থেকে ৯ শতাংশের বেশি। এ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে দেশে ফিরে আরএফসিডি অ্যাকাউন্ট খুললে ১০ হাজার ডলার পর্যন্ত রেখে ৭ শতাংশের বেশি সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেশে অর্থ আনতে বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ব্যাংকিং চ্যানেলে ৪২৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৬ কোটি ডলার বা ২১ দশমিক ৫৯ শতাংশ বেশি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুর দিকে রেমিট্যান্স কম থাকায় অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী আয় বেড়েছে মাত্র ১০৫ কোটি ডলার বা ৭ দশমিক ৫১ শতাংশ। এ সময় প্রবাসীরা মোট এক হাজার ৫০৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৪০১ কোটি ডলার।


রেমিট্যান্স বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ৮ মাসে রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৪৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩ দশমিক ৭১ শতাংশ বেশি। আবার বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মাধ্যমে আমদানি কমিয়ে রাখা হয়েছে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত ৭ মাসে এলসি নিষ্পত্তি কমেছে ১৫ দশমিক ৩৭ শতাংশ। গত অর্থবছর আমদানি কমেছিল ১৫ দশমিক ৮১ শতাংশ। কারেন্সি সোয়াপ নীতিমালার আওতায় মঙ্গলবার পর্যন্ত কয়েকটি ব্যাংক প্রায় ৭৮ কোটি ৩০ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকে রেখেছে। এ ছাড়াও কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না বললেই চলে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে।


আরও খবর




চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি

লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার

মানবতার পায়রা ফাউন্ডেশনের দুই বছর পূর্তি, তিন বছরে পদার্পণ

খোকসায় ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, পানিতে লুকিয়ে থাকা আরও একজনকে আটক

গঙ্গাচড়ায় নিজ শয়নকক্ষ থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আড়াইহাজার বাজার মসজিদে লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ

জালকু‌ড়ি‌তে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প