
সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
নতুন দায়িত্ব পেয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করাকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।





























