
মোঃ সাইফুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি দেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রীজ সমাপ্তকরণের পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগন আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়ন দিয়েই সেই প্রত্যাশা পূরন করবো ।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রীজটি রূপগঞ্জের সাথে ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্ব বহন করে, রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই সেতুটি। আশা করছি খুব দ্রুত জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরন হবে। আগামী বছরের মধ্যে কায়েতপাড়া-নগরপাড়া সেতুটি চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ 'গ' সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মেহেদী ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।




























