শিরোনাম
অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সিন্ধুরায় জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি বসানোয় এলাকা বাসীর অভিযোগ শেরপুরে নবম শ্রেণির ছাত্র পারভেজ নিখোঁজ,থানায় জিডি লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন,মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব/ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল ভবন আচ্ছন্ন হয়ে পড়লেও দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০ জন সদস্য।আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের পুরাতন সিবি হাসপাতাল, বর্তমানে ব্লিস হাসপাতালের বেজমেন্টে থাকা একটি যন্ত্রে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় হাসপাতালে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে আইসিইউর রোগী ও চারজন নবজাতকও ছিল।হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, বেজমেন্টে আগুন লাগার বিষয়টি প্রথমে নিরাপত্তাকর্মী ফোন করে হাসপাতালের ব্যবস্থাপককে জানান। এরপর মুহূর্তের মধ্যেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আইসিইউর রোগী, নবজাতক এবং লিফটে আটকে থাকা ব্যক্তিদেরও নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে কয়েকটি কেবিনের রোগীর স্বজনেরা বাতাস প্রবেশের জন্য হাসপাতালের কাচ ভেঙে ফেলেন। এ সময় ভাঙা কাচে আহত হন হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অভিযানের সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।ঘটনার পরপরই সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেখানে যান সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এ ছাড়া জেলা বিএনপির নেতা এবং জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ও অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের প্রায় ১০ জন সদস্য অসুস্থ হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।” সাতক্ষীরার ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্তণে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


আরও খবর




সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাঁশখালীতে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক ১

আত্রাই-রাণীনগর সড়কে নাইট পেট্রোলিং পরিদর্শনে নওগাঁর এসপি

চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য

উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

দক্ষিণ আইচায় অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চাঁদপুরে মাটিতে পুঁতে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী আটক

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাঁশখালীতে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক ১