শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সাঁড়াশি অভিযানে রেস্তোরাঁ মালিক-শ্রমিকরা আতঙ্কে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ধানমন্ডির জিগাতলা থেকে শংকর পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অনেক হোটেল, রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ। বিকেল হলেই গরগরম হয়ে উঠতো এসব দোকান। কিন্তু কয়েকদিন ধরে আগের মতো চিত্র এখন নেই। এখন অনেকটা নীরবতা বিরাজ করছে এসব হোটেল-রেস্তোরাঁয়। বন্ধ হয়ে আছে অনেক প্রতিষ্ঠান। যেগুলো খুলছে সেগুলোতেও নেই তেমন ক্রেতা। ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ও অনিয়ম তদারকি করতে প্রশাসনের সাঁড়াশি অভিযান শুরুর পর হোটেল মালিক ও শ্রমিকদের মধ্যে এখন গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।


গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের নিচতলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ এই আগুনে মারা গেছেন ৪৬ জন। এ ঘটনায় ১ মার্চ পুলিশ রমনা থানায় মামলা করে। এরপর থেকেই রেস্টুরেন্টগুলোতে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ও অনিয়ম তদারকি করতে একযোগে মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি বেশ কয়েকটি সংস্থা। অভিযানে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ অনেক প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ায় হোটেল সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।




খোঁজ নিয়ে জানা গেছে, বেইলি রোডের ঘটনার পর গত কয়েকদিনে ঢাকা মহানগর পুলিশ, রাজউক, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন মিলে অন্তত দেড় হাজারের মতো অভিযান চালিয়েছে। এর মধ্যে গত পাঁচ তিন দিনে হোটেল রেস্তোরাঁয় ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার দোকান ও কেমিক্যাল গোডাউনে শুধুমাত্র ডিএমপি ১ হাজার ৩৪৭টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে এখন পর্যন্ত ৮৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মামলা হয়েছে ২০টি। তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হয়েছে ২০৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 




মতিঝিল এলাকার বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশের সামনে গড়ে ওঠা ক্যাফে মাওলা সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে দেখা যায় ভিন্ন চিত্র। কয়েকদিন আগেও সেটির বাইরে মোগলাই, পরোটা এবং মুরগির চাপ তৈরি করা হতো। কিন্তু বেইলি রোডের ঘটনার পর রেস্টুরেন্টটির বাইরে রাখা গ্যাস সিলিন্ডার, চুলা ও যাবতীয় সরঞ্জাম ভেতরে নিয়ে গেছেন তারা। গত কয়েকদিন থেকে ভেতরেই চলছে রান্নার কাজ।



রেস্টুরেন্টটির একজন কর্মী জানান, তারা আতঙ্কে আছেন। কখন জানি ভ্রাম্যমাণ আদালত আসে। এই ভয়ে এখন তারা ভেতরে বিকল্পভাবে রান্না করছেন।


শুধু ক্যাফে মাওলাই নয়, ঢাকার অধিকাংশ হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা জরিমানা এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করছেন। কেউ কেউ নিজ উদ্যোগে হোটেল থেকে বাইরে বের হওয়ার রাস্তা কাটছেন, আবার কেউ আগুন ধরলে দ্রুত নামার সিঁড়িও বানাচ্ছেন। এজন্য অনেকে দোকান বন্ধ রেখে সেই সংস্কারে মন দিয়েছেন।


গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের এই ভবনটিতে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়।


আসন্ন রমজানে ব্যবসা সচল রাখতে কেউ কেউ বাসায় বসেও খাবার সরবরাহ রাখার চিন্তা করছেন। তাদের ভাষ্য হলো- যেসব ভবনে তারা ভাড়ায় হোটেল বা রেস্টুরেন্ট চালাচ্ছেন সেইগুলোর অধিকাংশতে নামার বিকল্প সিঁড়ি, বিকল্প দরজা নেই। ফলে দোকান খুললেই তাদের জরিমানা গুণতে হতে পারে। এই ভয়ে এখন অনেকে কর্মীদের ছুটি দিয়ে দোকানের সংস্কারে মন দিচ্ছে। 



বেইলি রোডের ঘটনার পর আতঙ্ক শুধু হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের মাঝে ছড়িয়েছে তা নয়। ক্রেতার মাঝেও ঢুকেছে নানা ভয়।


শুক্রবার সন্ধ্যায় গুলশান লেকপাড় ঘুরে দেখা যায়, একটি রেস্টুরেন্টে মাত্র তিনজন ক্রেতা বসে আছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। সেখানে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও আর কাউকে ঢুকতে দেখা যায়নি। একই চিত্র বদ্ধ অন্যগুলোতেও। তবে খোলামেলা হোটেলগুলোতে কাস্টমার তুলনামূলক অনেক বেশি। গুলশান লেকপাড়ের খোলামেলা চায়ের দোকানগুলোর সবগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখা গেছে অনেক। একই চিত্র মোহাম্মদপুর এলাকাতেও।


মোহাম্মপুর আল্লাহ করিম মসজিদের পশ্চিম পাশের রাস্তার ধারে চায়ের দোকান করেন রুহুল আমিন। তিনি বলেন, আগে আমার যে ক্রেতা ছিল এখনো একই। তবে তার পাশেই থাকা উঁচু ভবনে থাকা হোটেলে তেমন ক্রেতা নেই। 



বাংলামোটরে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হোটেল ব্যবসা করেন আলম হোসেন। একটি ভবনের নিচতলায় তার ব্যবসা প্রতিষ্ঠান।  আলম হোসেন বলেন, ‘আমার ব্যবসা ভালোই চলছে। কিন্তু যারা বহুতল ভবনের ওপর তলাগুলোতে ব্যবসা করছেন তারা পড়েছেন বিপাকে। কারণ তাদের সেই তলাগুলোতে গ্রাহক উঠতে চাচ্ছে না। পরিবার স্বজনদের নিয়ে ওপর তলায় খেতে যাচ্ছে না কেউ।


তার কথার সত্যতাও মিলেছে। শুক্রবার বিকেলে ভাটারা, বাড্ডা, হাতিরঝিল ও গুলশান লেকপাড় এলাকায় এমন চিত্রই দেখা গেছে।


শাহজাদপুর লেকপাড় এলাকার আজিজুর রহমান বিজনেস সেন্টারের সামনে মোড়ে গিয়ে দেখা যায়, খান্দানী খানাপিনা নামে একটি মুড়ি মেখে বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যাপক মানুষের ভিড়। দোকানটিতে দোকানী ঢাকাইয়া মুড়ি ভর্তা বিক্রি করেন। আর সেই মুড়ি খেতেই বিকেল থেকে মানুষের জটলা। একসঙ্গে ১০ থেকে ১২ জনের মুড়ি মাখছেন। কিন্তু কুলাতে পারছেন না বিক্রেতা।



শুধু খান্দানী খানাপিনাই নয়, সেই লেকের পাশ দিয়ে গড়ে ওঠা যতো খাবারের দোকান ও হোটেল রয়েছে সবগুলোতেই কমবেশি ভিড় ও ক্রেতা দেখা গেছে।


তবে মুড়ি ভর্তা বিক্রয়কারী প্রতিষ্ঠান খান্দানী খানাপিনার পাশে থাকা মায়ের দোয়া বিরিয়ানী হাউজ অ্যান্ড বাংলার খাবার নামে আরেক দোকানে ক্রেতার তেমন ভিড় নেই। বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন আতঙ্ক বিরাজ করায় মানুষের অনেকে এমন হোটেলে গিয়ে খেতে ভয় পাচ্ছে বলে কেউ কেউ বলেন।


বাংলামোটরের হোটেল ব্যবসায়ী আলম বলেন, বেইলি রোডের আগুনে ঘটনা হোটেল ব্যবসায়ীদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। সবকিছু ঠিক থাকলেও একটু ত্রুটি পেলেই জরিমানা করা হচ্ছে। ফলে এখন তো ভয় কাজ করছেই।


তিনি আরও জানান, ‘একটি হোটেল করার সময় ১৩টি সংস্থা থেকে লাইসেন্স নিতে হয়। তখন কী তারা এসব ক্রাইটেরিয়া দেখেনি। এখন কেন এই নেই, সেই বলে।’


বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘আজ যেসব অভিযান চালানো হচ্ছে এসবের কোনো ভিত্তি নাই।’




ইমরান হাসান আরও বলেন, ‘উন্নত বিশ্বে একটি কর্তৃপক্ষ থাকে। আমাদের দেশে এখনো তেমন কিছু হয়নি। যারা আছেন তারা তাদের নিজস্ব স্টাইলে অভিযান চালায়। একটি জিনিসকে বাহির থেকে পরিষ্কার করলে হবে না, ভেতর থেকে জীবাণুমুক্ত করতে হবে। রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। আমি বলব না, আমাদের মালিক ভালো। তাদের প্রতি ধাপে ধাপে নজরদারি করে একটি শৃঙ্খলায় আনতে হবে।’


বেইলি রোডের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ দায় সবার, কেউ এড়াতে পারেন না। রাষ্ট্রযন্ত্রের অনেক অব্যবস্থাপনা আছে। সমন্বয়হীনতার অভাব আছে। যাতে কেউ অবিচারের শিকার না হয় সেজন্য সমন্বয় করতে হবে।’


ইমরান হাসান মনে করেন, ‘সরকারের একটি মনিটরিং সেল বা অথোরিটি থাকা দরকার। যারা হোটেল ও রেস্তোরাঁগুলো কীভাবে পরিচালিত হবে তার একটি সুন্দর গাইডলাইন তৈরি করবে। সেই অনুযায়ী তারা কোনো অসঙ্গতি দেখলে থানা, জেলা ও বিভাগীয় কমিটিদের নেতাদের নিয়ে সমন্বিতভাবে অভিযান চালাবে।’


বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, গত আট দিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে হোটেল ও রেস্তোরাঁর ৮০০ কর্মচারী, মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু জামিন হয়েছে। বাকিরা এখনো কারাগারে।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী