শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

সাতক্ষীরার কেন্দ্রীয় কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট

প্রকাশিত:বুধবার ১১ মার্চ ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীমন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের প্রাচীর টপকে ঢুকে একাধিক মন্দিরের তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন (৫৮) সাতক্ষীরা সদর থানায় দায়ের করা এজাহারে জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে কেন্দ্রীয় মন্দিরের সেবাইত রমা দেবনাথ প্রতিদিনের মতো মন্দির প্রাঙ্গণের সব মন্দিরের তালা লাগিয়ে বাড়ি চলে যান।পরদিন বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক পৌনে ৩টার দিকে মন্দিরের অফিস কক্ষের দোতলার ছাত্রাবাসে থাকা সুভাশীষ চক্রবর্তী (পিতা- সঞ্জীব চক্রবর্তী, গ্রাম- পাজিয়া, থানা- কেশবপুর, জেলা- যশোর) এবং সুভাশীষ সরকার (গ্রাম- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা) জানালার ফাঁক দিয়ে কালীমন্দিরসহ অন্যান্য মন্দিরের বৈদ্যুতিক বাতি নিভে থাকতে দেখে সন্দেহ করেন। তারা নিচে নেমে অন্য ছাত্রাবাসের ছাত্রদের ডাকতে গেলে দেখতে পান ছাত্রাবাসের দরজাগুলো বাইরে থেকে ছিকল দিয়ে আটকানো।পরে তারা দেখতে পান কালীমায়ের মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির এবং রাধা-গোবিন্দ মন্দিরের দরজার তালা ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। একইসঙ্গে কালীমায়ের মন্দিরে স্থাপিত সিসি ক্যামেরার তার ও বিভিন্ন বৈদ্যুতিক লাইনের তার কাটা অবস্থায় দেখতে পান।খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন ও শিক্ষক সঞ্জীব ব্যাণার্জী। তারা প্রাথমিকভাবে জানতে পারেন, দুর্বৃত্তরা মন্দিরের পিছনের দিকের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে কালীমায়ের মন্দিরের তালা ভেঙে দেবীর অঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়।লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- দুই জোড়া স্বর্ণের বালা (ওজন চার ভরি) যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, চার আনা স্বর্ণ দিয়ে বাঁধানো এক জোড়া শাখা (৬২ হাজার ৫০০ টাকা), চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (৬২ হাজার ৫০০ টাকা), আট আনা ওজনের স্বর্ণের জিহ্বা (১ লাখ ২৫ হাজার টাকা), ১০ আনা ওজনের স্বর্ণের নথ (১ লাখ ৫৬ হাজার টাকা), চার আনা ওজনের দুই জোড়া স্বর্ণের পেটি (৬২ হাজার ৫০০ টাকা) এবং পাঁচ ভরি রুপার মুকুট যার মূল্য প্রায় ২০ হাজার টাকা।সব মিলিয়ে মোট সাত ভরি দুই আনা স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ১ হাজার টাকা। এছাড়াও মন্দিরের ভিতরে রাখা পুরোহিতের ৭ হাজার টাকা নগদ অর্থও নিয়ে যায় দুর্বৃত্তরা।এছাড়া দুর্বৃত্তরা অন্নপূর্ণা, জগন্নাথ, শ্রীচৈতন্য মহাপ্রভু ও রাধা-গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমার বস্ত্রাদি তছনছ করে। এ সময় ছাত্রাবাসের ছাত্ররা বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা তালা কাটার কাজে ব্যবহৃত একটি হাত করাত, একটি ব্যাগ, তিনটি পিতলের মূর্তি, কিছু পুরাতন কাপড় ও একটি জোড়া হাওয়াই চপ্পল ফেলে রেখে যায়।ঘটনার পরপরই বিষয়টি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করা হয়। এজাহারে নিত্যানন্দ আমিন আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক তার কেটে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। তার ধারণা, বুধবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।



আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ