শিরোনাম
চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

সাতক্ষীরায় সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মুল কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত:বুধবার ০১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ০১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:

বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন থেকে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সুন্দরবনে থাকা সক্রিয় জলদস্যুদের দৌরাত্ম্য দমনে সমন্বিত বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে সরকার।


বুধবার (১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই মাসব্যাপী মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ উপলক্ষে নীলডুমুর ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত জলদস্যুদের দ্রুত নির্মূল করা হবে। এ লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড-সহ সংশ্লিষ্ট বাহিনীকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি বলেন, ইতোমধ্যে সুন্দরবনে তৎপর জলদস্যুদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে। এই তালিকার ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হবে।


প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের মধু বিশ্ববাজারে একটি অনন্য পণ্য। এর সুনাম ও গুণগত মান রক্ষায় ভেজালমুক্ত মধু উৎপাদন নিশ্চিত করতে হবে। যারা মধু সংগ্রহ ও বিপণনের সঙ্গে জড়িত তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষিত বেকার তরুণরা অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করে সুন্দরবনের মধুর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও বনজীবীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সুন্দরবনের বন্ধ মৌসুমে জেলেদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বনজীবীদের জন্য জেলে কোটায় সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


পর্যটন শিল্পের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে প্রথমে এই এলাকাকে জলদস্যুমুক্ত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত না হলে পর্যটকদের মধ্যে ভীতি তৈরি হবে এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে।


সভায় বক্তারা জানান, ১৮৬০ সাল থেকে সুন্দরবনে ঐতিহ্যগতভাবে মধু সংগ্রহ হয়ে আসছে। তবে অপরিপক্ব মধু সংগ্রহ না করা এবং সংরক্ষণের সময় ড্রামে লবণাক্ত পানি প্রবেশ না করার বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্প্রতি সুন্দরবনের মধু ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পাওয়ায় এর গুণগত মান রক্ষায় আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, র‌্যাব সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্যামনগর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।




আরও খবর




চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল

ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান

আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

সরকারি টাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ, প্রকৌশলী বললেন ‘মারামারি করে কাজ বন্ধ করব নাকি!

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক মামলায় এক আসামী আটক

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নোয়াখালীতে বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী যুবক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল

ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান

আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়