
কবির হোসেন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ৭টা ৪০ মিনিটে উপজেলার রহনপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড দীঘিপাড়া গ্রামের জামে মসজিদে ঈদের নামাজ পড়েন স্থানীয় মুসল্লিরা।
ঈদের এই জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রমজান আলী । এতে ঐ এলাকার আশেপাশের আসা শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের পর মুসল্লিরা কোরবানি সম্পন্ন করেন।
ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে ঈদের চাঁদ উঠলেই ঈদের জামায়াত আদায় করা যাবে। যেহেতু ঈদের চাঁদ উঠেছে তাই আমরা ঈদের জামাত ও কোরবানি করছি।





























