শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সবজির বাজারে উত্তাপ, বিপাকে মধ্যবিত্তরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে খানিকটা স্বস্তি ফিরেছে সবজির দামে, তবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বর্তমানে বেশিরভাগ সবজিই ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ৬০-৭০ টাকায় বেশিরভাগ সবজি মিললেও, তা এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।


কয়েক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল ৮০ থেকে ১০০ টাকার ঘরে। ফলে আপাতত স্বস্তি মিললেও, বাজারে অস্থিরতার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।


শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর রামপুরা, মেরাদিয়া, চিটাগং রোডের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে, পটল ৫০-৬০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা, করলা ৫০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। 


এছাড়া ঢেঁড়শ, চিচিঙ্গা ও শসার দামও ৫০-৬৫ টাকার মধ্যে। তবে কাঁচামরিচ এখনও ১০০ থেকে ১২০ টাকা কেজি, যা সাধারণ ভোক্তার মাথাব্যথার অন্যতম কারণ।


এদিকে কোনো কোনো বাজারে দেশি লালশাক ও পুঁইশাক ১৫-২৫৫ টাকা আঁটি দরে পাওয়া গেলেও পেঁয়াজ, রসুন ও আলুর দামে এখনও তেমন স্বস্তি আসেনি।


ক্রেতারা বলছেন, পূর্বের তুলনায় কিছুটা কমেছে ঠিকই, কিন্তু ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। পরিবারের প্রতিদিনের রান্নায় এসব পণ্য অপরিহার্য, তাই দাম কমলেও চাপ থেকে যায়।



একজন গৃহিণী জানান, সবজির দাম একটু কমেছে ঠিক, কিন্তু তা এখনো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক বেশি। প্রতিদিন রান্নার জন্য ন্যূনতম তিনটা সবজি নিতে হয়, তাতেই প্রায় পাঁচ-ছয়শ টাকা খরচ।


বিক্রেতারা বলছেন, কৃষি উৎপাদন ও পরিবহন খরচ কিছুটা নিয়ন্ত্রণে এলেও, জলবায়ুর বিরূপ প্রভাব, টানা বৃষ্টির কারণে পুরোপুরি দাম কমানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি বাজারে পাইকারি সিন্ডিকেটের প্রভাবকেও অস্বীকার করছেন না কেউ কেউ।


এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বস্তি আনতে হলে সরবরাহ চেইনের জবাবদিহিতা, মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। তা না হলে সাময়িক স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না।


বর্তমানে সবজির বাজারে আংশিক স্বস্তি থাকলেও অস্থিরতা এখনো কাটেনি পুরোপুরি। সরকারি নজরদারি বাড়ানো না হলে এবং সরবরাহ চেইনে ভারসাম্য না ফিরলে স্বস্তি আবারও অস্বস্তিতে রূপ নিতে সময় লাগবে না।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আংশিক স্বস্তি ফিরেছে ঠিক, তবে তা যদি সরবরাহ নির্ভর হয়, তাহলে তা ক্ষণস্থায়ী। মৌসুমের ভিত্তিতে দাম বাড়বে-কমবে—এটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান আনতে হলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে।


তারা বলছেন, সরকারিভাবে সরবরাহ চেইনে নজরদারি এবং কৃষকের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যে নীতিমালা তৈরি না করা হলে এই অস্থিরতা ঘন ঘন ফিরে আসবে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী