শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার পদত্যাগের পর অস্তিত্বহীন আওয়ামী লীগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়েছে। উপর থেকে নিচ পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মী চলে গেছেন আত্মগোপনে।


  

আওয়ামী লীগের নেতা, এমপি, সদ্য পদত্যাগী সরকারের মন্ত্রী যারা ছিলেন তাদের কে কোথায় কিভাবে আছে তা দলেরও কেউ জানেন না। কারো সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই। এক জনের খবর আরেক জন জানেন না। কারো সঙ্গে কারো যোগাযোগ হলেও তৃতীয় কেউ জানে না। যে যার মতো করে আত্মগোপনে রয়েছেন। প্রায় সবার মোবাইল ফোনও বন্ধ ৷


আওয়ামী লীগের কর্মীদেরও একই অবস্থা। কেউ কারো খবর রাখতে পারছেন না। কেউ আর এখন দল নিয়ে ভাবছেন না। দলের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ অস্তিত্বে ফিরবে কি না সেটাও কেউ জানেন না। গত দুই দিনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এ চিত্রই ধরা পড়েছে।


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর দলের নেতা, কর্মী, এমপি, মন্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভয়ে, আতঙ্কে আত্মরক্ষার জন্য যে যার মতো করে গাঁ ঢাকা দেন। বিক্ষুব্ধ জনতার ক্ষোভের আগুনে পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাড়ি যেটি বঙ্গবন্ধু যাদুঘর হিসেবে সংরক্ষিত ছিলো। এছাড়া জনতার ক্ষোভের আগুনে পোড়ে তেজগাঁওয়ে সম্প্রতি নির্মাণ করা ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ দলটির থানা, ওয়ার্ড, আঞ্চলিক কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে।  


ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুদা সদন ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিভিন্ন নেতার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সারা দেশেই আওয়ামী লীগ কার্যালয়ে আক্রান্ত, ভাঙচুর, অগ্নি সংযোগ হয়েছে। ভাঙচুর হয়েছে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর যে সব ভাস্কর্য, মোড়াল ছিলো সেগুলো।


এই পরিস্থিতিতে আওয়ামী লীগের দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা দল নিয়ে কোনো কথা বলছেন না। তারা দল নিয়ে ভাবার মতো সুযোগ বা অবস্থায় তারা নেই এমন মনোভাবই উঠে আসে। আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাসে এতো বড় বিপর্যয় আর আসেনি বলে তারা মনে করছেন।


১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরও আওয়ামী লীগ এতো বড় বির্যয়ের মুখে পড়েনি বর্তমান পরিস্থিতিকে এভাবেও কেউ কেউ ভাবছেন।


গত ৫ আগস্ট(সোমবার) থেকে এখন(বুধবার) পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকে কোথাও কোনো কথা বলতে শোনা যায়নি। দলের নেতাকর্মীদের সান্ত্বনা, আশ্বাস বা দেশের মানুষের উদ্দেশ্যেও কোনো আহ্বান জানায়নি। তবে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর পরই বিদেশে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। জয় বলেন, আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি – আমাদের যথেষ্ট হয়েছে। তিনি (শেখ হাসিনা) এতোটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এতো কঠোর পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাকল বলে। এরপরও একটা ছোট্ট অংশ তার বিরুদ্ধে গিয়েছে, এমন বিক্ষোভ করলো...। আমি মনে করি তিনি আর এসবে নেই। আমার পরিবার ও আমিও নেই, যথেষ্ট হয়েছে।


হতাশ, ভয়, আতঙ্কের মধ্যে জয়ের এই বক্তব্য মানসিকভাবে বিপর্যস্ত ও বিধ্বস্ত করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এর কারণ হিসেবে মনে করা হতে পারে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই রাজনীতি করে আওয়ামী লীগ। সেই সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারকে কেন্দ্র করে বর্তমান আওয়ামী লীগ আবর্তিত। শুধু তাই নয়, বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের গত প্রায় ৪৫(১৯৮১ থেকে) বছর ধরে সভাপতির দায়িত্বে আছেন তার মেয়ে শেখ হাসিনা। এক পর্যায়ে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পরিপূরক হিসেবে মনে করেন। দলে একছত্র আধিপত্য শেখ হাসিনারই। দল তারই উপর নির্ভরশীল ৷ এমনকি নেতাকর্মীদের অনেকের মধ্যেই ধারণা তৈরি হয় আওয়ামী লীগ শেখ হাসিনার দল, অনেককে বলতেও শোনা যেতো ''নেত্রীর দল'' ৷ তাছাড়া দলে এই সময় তুলনামূলক ভাবে শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতাও নেই যিনি বিধ্বস্ত, বিপর্যস্ত নেতাকর্মীর সামনে দাঁড়াবেন ৷ সেই পরিস্থিতিতে শেখ হাসিনার পরিবার থেকে এ ধরনের বক্তব্য যেটা ভেতর থেকেও আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়ে উঠলো। এর ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এই আওয়ামী লীগের অস্তিত্ব পুনরুদ্ধারে নতুন করে ভাবতে হবে। যদিও বঙ্গবন্ধুর আদর্শকেই সামনে রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তবে সেই দাঁড়ানো সফল হলেও আওয়ামী লীগকে দীর্ঘ সময় অস্তিত্ব সর্বস্ব হয়ে থাকতে হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের এই মুহূর্তের ধারণা। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী