শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

সেটেলমেন্ট কার্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কাজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ দুলাল, ভোলা জেলা প্রতিনিধি:

প্রায় ৩৫ বছর আগে নির্মাণ করা হয় ভোলার লালমোহন উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের ভবন। নির্মাণের পর বেশ কয়েক বছর অতিবাহিত হলেও ভবনটি আর মেরামত করা হয়নি। যার ফলে বিগত ৫ থেকে ৭ বছর ধরে সেটেলমেন্ট কার্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। এরইমধ্যে ভবনটির বিভিন্নস্থানের দেয়ালে ফাঁটল ধরেছে। বিভিন্নস্থান থেকে ধ্বসে পড়ছে ছাদের পলেস্তরা। এমনকি বৃষ্টি হলেই ভবনের ছাদ ছুঁইয়ে পানি পড়ে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন সংশ্লিষ্টরা। আর ঝুঁকি জেনেও নিজেদের প্রয়োজনীয় কাজে দৈনিক উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে ছুটছেন শ’ শ’ সেবাপ্রত্যাশী।

উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে মো. জামাল উদ্দিন এবং মো. জাহাঙ্গীর আলম নামে আসা দুই সেবাপ্রত্যাশী জানান, জমির কাগজপত্রের সমস্যাজনিত কারণে গত কয়েকদিন ধরে এই অফিসে আসা-যাওয়া করতে হচ্ছে। এরমধ্যে চোখে পড়েছে অফিসের জরাজীর্ণ ভবনের চিত্র। এই অফিসের ভবনের অবস্থা খুবই বেহাল। বিভিন্নস্থান থেকে খসে পড়ছে ভবনের ছাদের পলেস্তরা। 

তারা আরো জানান, কাজের জন্যই মূলত এখানে আসতে হচ্ছে। এখানে এসে ভয়ে থাকতে হয়। কারণ যেকোনো মুহূর্তে ভবনটি ধ্বসে পড়তে পারে। আমাদের মতো এমন শত শত সেবাপ্রত্যাশী মানুষ দৈনিক এই অফিসে প্রয়োজনীয় কাজ সারতে আসছেন। এখানে আসার পর সকলেই আতঙ্কে থাকছেন। তাই জরাজীর্ণ এই ভবনটি দ্রুত সময়ের মধ্যে পুনঃর্নিমাণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে লালমোহন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মুহাম্মদ আবু তাহের বলেন, ভবনের জরাজীর্ণ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেননি। যার জন্য এই জরাজীর্ণ ভবনেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে এই ভবনে কার্যক্রম চালানো সত্যিই অনেক ঝুঁকিপূর্ণ। ইতিপূর্বে ভবনের বিভিন্নস্থানের ছাদ খন্ড খন্ড আকাড়ে ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি। তবে এখন ভবনের যেই অবস্থা তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এই কর্মকর্তা আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। তাই আমরা অফিসের ভবনটি পুনঃনির্মাণের জন্য আবারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখবো। এরপর দেখা যাবে তারা কী উদ্যোগ নেন। তবে নতুন ভবন নির্মাণে সময় যত যাবে ঝুঁকি তত বাড়বে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে এই ভবনটি পুনঃনির্মাণ করা জরুরি। আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেবাপ্রত্যাশী এবং এখানের কর্মরতদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে শিগগিরই এই ভবনটি পুনঃনির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।


আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা