শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ১৯ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার সকালে বন্ধু সমাজ কল্যাণ যুবসংঘের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজ মিয়া। সভা পরিচালনা করেন পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা। সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর জিয়াউর রহমান, পিস অ্যাম্বাসেডর লিটনসহ পিএফজির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সভার শুরুতে পিএফজির স্ব-মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান অবস্থান, পূর্ববর্তী কার্যক্রমের অগ্রগতি, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করা হয়। পাশাপাশি নির্ধারিত সূচকসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে পিএফজিকে আরও কার্যকর ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে সদস্যরা মতামত দেন।এছাড়া এমআইপিএস প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ার পর পিএফজির কার্যক্রম কীভাবে টেকসইভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। সভায় পিএফজির বিভিন্ন সফল উদ্যোগ পর্যালোচনা করা হয় এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ, সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা সমাধানে পিএফজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও নতুন নতুন কর্মসূচির মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনায় সম্প্রীতি সমাবেশ, ওয়াইপিএজি-এর ফলোআপ সভা এবং ওয়েভ ইভেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য দেন বিএনপির জেসমিন আক্তার ও সৈয়দ আলম, আওয়ামী লীগের সুরঞ্জিত চৌধুরী টপ্প, জয়ন্ত তালুকদার, বদরুল ইসলাম ও আলোয়া, উপজেলা সুজনের সভাপতি আবু সাইদ, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, সাংবাদিক সফিকুল ইসলাম, বিকশিত নারী নেটওয়ার্কের কুহিনুর বেগম, ইউপি সদস্য তৈয়বুন নেছা, ওয়াইপিএজির মানসুর আহমদ এবং এস এ শাওনসহ অনেকে।



আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার