
শেরপুর সংবাদদাতা, ফজলুল করিম :
শেরপুরে গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ৩১৫ বোতল ভারতীয় মদসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
আজ (১৭ জুন) ভোরে ডিবির অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম খান তার সঙ্গীও ফোর্স নিয়ে নালিতাবাড়ীর পূর্ব সমশ্চুড়া (মধুটিলা) এলাকায় অভিযান চালিয়ে ১০টি বস্তা ভর্তি এই বিপুল পরিমাণ মদসহ ঝিনাইগাতীর মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদরের মোঃ ফারুক (২৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে আইগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।




























