শিরোনাম
ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১ বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু গঙ্গাচড়ায় সাবেক খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে ২৫ হাজার গাছ কেটে উজাড় সামাজিক বন: কর্মকর্তারা জানেন না!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম, ​শেরপুর প্রতিনিধি:

শেরপুরের গারো পাহাড় এলাকায় সরকারি উদ্যোগে গড়ে তোলা একটি সামাজিক বনের প্রায় ২৫ হাজার গাছ কেটে সাবাড় করে দিয়েছে এক সংঘবদ্ধ চোর চক্র। গত কয়েক বছর ধরে নির্বিচারে এসব গাছ কেটে নেওয়া হলেও রহস্যজনকভাবে নীরব রয়েছে স্থানীয় বন বিভাগ। গাছ হারিয়ে নিঃস্ব হয়ে পড়া সামাজিক বনের অংশীদাররা অভিযোগ করেছেন, বন কর্মকর্তাদের চরম গাফিলতি ও অসাধু যোগসাজশেই দিনের আলোতে সাবাড় হয়েছে এই বিশাল বাগান।


​অনুসন্ধানে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটে দশ হেক্টর জমিতে এই সামাজিক বনায়ন সৃজন করা হয়। ২৫ জন স্থানীয় অংশীদারের শ্রমে গড়ে তোলা দাওধারা-কাটাবাড়ির 'মিনজুরি বাগানটি' একসময় ঘন গাছে ছেয়ে ছিল। কিন্তু বর্তমানে সেই বাগানের ২৫ হাজার আকাশমনি গাছের আর কিছুই অবশিষ্ট নেই। চোর চক্র কেবল গাছ কেটেই ক্ষান্ত হয়নি, চুরির প্রমাণ মুছে ফেলতে মাটি খুঁড়ে তুলে নিয়েছে গাছের গোড়া ও শিকড়ও। ধ্বংস করা এই কাঠের বর্তমান বাজারমূল্য ৪০ লাখ টাকারও বেশি।

​স্থানীয় বাসিন্দা ও বনের অংশীদাররা জানান, সংঘবদ্ধ এই চোর চক্রকে গাছ কাটায় বাধা দিতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে চরম আতঙ্কে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। 


শুধু এই সরকারি সামাজিক বনায়নই নয়, আশপাশের ব্যক্তিমালিকানাধীন বাগান বিক্রির অজুহাতেও কেটে নেওয়া হচ্ছে সরকারি বনের কাঠ। এতে ধ্বংসের মুখে পড়েছে দাওধারা ইসলামিক মিশন হাসপাতালের বহু বছরের পুরনো বাগানটিও।

​পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' শেরপুর জেলার সভাপতি রফিক মজিদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, এভাবে নির্বিচারে বন কেটে উজাড় করার কারণে পাহাড়ঘেঁষা এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও রূপসৌন্দর্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং বন্যপ্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল হারাচ্ছে।

​বিশাল এই বন উজাড় হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী দাবি করেন, গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই তিনি প্রথম এই খবরটি জানতে পেরেছেন।

​তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, ঘটনাটি দ্রুত তদন্ত করে দেখা হবে এবং তদন্তে যে বা যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​গারো পাহাড় এলাকার পরিবেশ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত অংশীদারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে গাছ চোর চক্রের পাশাপাশি দায়িত্বহীন বন কর্মকর্তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।


আরও খবর




ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন

অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গাজীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিযোগের পরও থামেনি নিষিদ্ধ জাল,থলেরবন্দে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কোথায়?

সড়ক দখল করে দোকানপাট ও অবৈধ স্ট্যান্ড, ভুইয়াগাঁতীতে বাড়ছে যানজট

গাজীপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

তাহিরপুরে বাবার বিষপানে নিথর ৩ সন্তান, মুমূর্ষু বাবা হাসপাতালে

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা

গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন

অপ্রতীম হত্যা/কাণ্ডে একজন আটক

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের সাফিনের প্রাণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরায় জুয়ার আসরে পুলিশের অভিযান,আটক ১১

বালুয়াকান্দিতে চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম লাভলুর ব্যাপক গণসংযোগ

মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

গাজীপুরে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত