
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বিশেষ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ( ৩০ মে) বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, শাহ আলম, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস ও আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে বক্তারা মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
যুবদল নেতা মাছুম মুন্সীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




























