শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

শিকড়ের টানে রাণীনগরে খগেন্দ্র নারায়ন লস্করের যাত্রাপালার পুনরুজ্জীবন, সুবর্ণজয়ন্তীতে ‘রূপশ্রী অপেরা’

প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. মুরাদ মৃধা, রাণীনগর আধুনিক প্রযুক্তির যুগে আকাশ সংস্কৃতির আগ্রাসনে যখন গ্রামবাংলার লোকসংস্কৃতি বিলুপ্তির পথে, ঠিক তখনই সুস্থ বিনোদনের সুবাতাস ছড়িয়ে দিল নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাটকৈ গ্রাম।সব ধরনের কুরুচিপূর্ণ উপাদান ও চটুল নাচ বর্জন করে, নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্য তুলে ধরার প্রত্যয়ে সম্প্রতি ভাটকৈ গ্রামে সম্পন্ন হলো তিন দিনব্যাপী এক পরিচ্ছন্ন ও জমজমাট যাত্রাপালার আসর।স্থানীয় সূত্রে জানা গেছে এই অঞ্চলের লোকনাট্যাঙ্গনকে সমৃদ্ধ করতে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী যাত্রাদল ‘রূপশ্রী অপেরা’। নানা চড়াই-উতরাই পেরিয়ে গৌরবময় দলটি সফলতার ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্ণ করেছে। এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত বাবু খগেন্দ্র নারায়ণ লস্করের পৈতৃক নিবাস—ভাটকৈ গ্রামের লস্কর বাড়ির উঠানে তাঁর পরিবার ও স্থানীয়দের যৌথ উদ্যোগে বসেছিল এই বিশেষ আসর। এতে স্থানীয় শিল্পীদের নিপুণ অভিনয়ে মঞ্চস্থ হয় যুগোপযোগী যাত্রাপালা ‘এই পৃথিবী টাকার গোলাম’।আরও জানা যায় ৭০-এর দশকে এই রূপশ্রী অপেরা গড়ে তোলার পেছনে খগেন্দ্র নারায়ণ লস্করের সাথে অগ্রণী ভূমিকা রেখেছিলেন প্রয়াত অখিল সেন এবং খগেন্দ্র নারায়ণের দ্বিতীয় স্ত্রী। প্রবীণদের মতে, সে সময় এই যাত্রাপালা থেকে উপার্জিত অর্থ দিয়ে এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত হতো। তিন দিনব্যাপী এই আয়োজনে সাধারণ দর্শকের পাশাপাশি যোগ দেন গুণীজনেরাও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘নওগাঁ একুশে পরিষদ’-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট গবেষক ও লেখক মোস্তফা আল-মেহমুদ রাসেল, কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান খান, পত্নীতলার যাত্রাশিল্পী আশরাফুল ইসলাম এবং খগেন্দ্র নারায়ণের সহযোদ্ধা প্রবীণ নাট্যকর্মী বাবু সন্তোষ কুমার দাসসহ সাংস্কৃতিক প্রেমী অনেকেই।অপরদিকে গবেষক মোস্তফা আল-মেহমুদ রাসেল বলেন, "অপসংস্কৃতির হাত থেকে তরুণ সমাজকে বাঁচাতে মাঠপর্যায়ে সুস্থ ও রুচিশীল বিনোদনের বিকল্প হিসেবে যাত্রাশিল্পের পুনরুজ্জীবন ঘটানো অত্যন্ত জরুরি।" ঐতিহ্যবাহী এই শিল্পমাধ্যমকে টিকিয়ে রাখতে তিনি অনতিবিলম্বে সরকারি ও প্রাতিষ্ঠানিক অনুদানের জোর দাবি জানান। উল্লেখ্য, রূপশ্রী অপেরার এই দীর্ঘ পথচলা নিয়ে তিনি ‘রূপশ্রী অপেরা’ নামে একটি গবেষণামূলক গ্রন্থও রচনা করেছেন।সাংস্কৃতিকপ্রেমী ও স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, "এই আয়োজন গ্রামীণ সংস্কৃতির এক অনন্য পুনর্জাগরণ। যাত্রাপালার মাধ্যমে তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের যে বার্তা দেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজ গঠনে এই লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের সবার একযোগে এগিয়ে আসা উচিত।"ভাটকৈ গ্রামের প্রবীণ লস্কর বাড়ির উঠানে নতুন করে যাত্রাপালার সুর ভেসে আসায় মেতে উঠেছিল পুরো এলাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন কেবল বিনোদনই জোগায়নি, বরং গ্রামীণ সৌহার্দ্য, অসাম্প্রদায়িক সম্প্রীতি এবং গুণীজনদের মূল্যায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন