শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

শিক্ষার আলো ছড়াচ্ছে বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত:শুক্রবার ০১ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষের গৌরবময় ইতিহাস ধারণ করে আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে গ্রামীণ জনপদে। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি ১৯৭২ সালে জাতীয়করণের মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হয় এবং তখন থেকেই শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‎ ‎বর্তমানে বিদ্যালয়ে মোট ২৯৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ৬ জন শিক্ষক আন্তরিকতার সঙ্গে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ে শৃঙ্খলাবদ্ধ ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে উঠেছে। ‎ ‎বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে মনোরম সবুজ পরিবেশ। বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ ও ছায়াদানকারী গাছপালায় সজ্জিত ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পরিবেশ। অভিভাবকদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা (শেড ঘর), যা বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। ‎ ‎শিশুদের শারীরিক বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়ে রয়েছে দোলনা, স্লিপার, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম। ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে খেলাধুলায় অংশ নিতে পারছে। ‎ ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিউল বলেন, “আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিকভাবে গড়ে তোলা।” সহকারী শিক্ষকরা জানান, “বিদ্যালয়ের উন্নত পরিবেশ শিক্ষার্থীদের স্কুলমুখী করছে এবং তাদের শেখার আগ্রহ বাড়াচ্ছে। ‎ ‎অভিভাবকদের ভাষ্য, “এ বিদ্যালয় আমাদের সন্তানের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে। শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। ‎ ‎শিক্ষার্থীরাও তাদের অনুভূতি জানিয়ে বলে, “আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। এখানে পড়াশোনা ও খেলাধুলা দুটোই আনন্দের। ‎ ‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ বলেন, “বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং পরিবেশগত দিক থেকে এটি একটি আদর্শ মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের প্রতিষ্ঠানগুলোই দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করছে। ‎ ‎সব দিক বিবেচনায়, বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামীণ শিক্ষার ক্ষেত্রে এক অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ‎


আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার