
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অবৈধভাবে দখল করে একটি প্রভাবশালী শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী রাখার অভিযোগ উঠেছে। মাঠজুড়ে ইট ও বালুর স্তূপ করে রাখায় বিদ্যালয়টির প্রায় ১৮০ জন শিক্ষার্থীর খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আলমা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের সীমানাপ্রাচীর নির্মাণের সুবিধার্থে গত ১০-১২ দিন ধরে বিদ্যালয়ের মাঠটিকে অস্থায়ী গুদাম হিসেবে ব্যবহার করছে। সরকারি সম্পত্তি এভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার পরিবারের পরোক্ষ সম্মতি এবং ব্যবসায়িক স্বার্থ জড়িত রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।স্কুল মাঠের অবস্থা সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঠটি ভাড়া দেওয়ার কথা অস্বীকার করে বলেন, "এই মাঠটি আমি কোম্পানির নিকট ভাড়া দেই নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই সম্পর্কে জানেন না।"এদিকে, কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠটি উদ্ধার এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দ্রুত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত





























