শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শিম ক্ষেতে পচন রোগ, চাষিদের মাথায় হাত

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যেদিকে চোখ যায় সেদিকেই শুধু শিমের ক্ষেত। মাচায় সবুজ পাতার সঙ্গে দুলছে রঙিন ফুল। রয়েছে ছোট ছোট শিম। কিছুটা দূর থেকে দেখলে মনে হবে নিশ্চয়ই ভালো ফলন হবে। কিন্তু না। কাছাকাছি গেলে মন বিষণ্ণ হবে যে কারও। ফুলগুলো পচে মাটিতে পড়ে যাচ্ছে। পাতা শুকিয়ে মারা যাচ্ছে। কীটনাশক এবং ওষুধ দিয়েও রক্ষা করা যাচ্ছে না এই পচন রোগ। এ নিয়ে দিশেহারা কৃষকরা। অনেকের দুশ্চিন্তায় মাথায় হাত।


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচন্দ্রপুর গ্রামের শিম চাষিদের ক্ষেতের অবস্থা এমনই। গ্রামটিতে প্রতি বছর শিমের বাম্পার ফলন হয়। ফলে আগ্রহ নিয়ে চাষাবাদ করেন চাষিরা। কিন্তু এবার চিত্র ভিন্ন। ক্ষেতে দিনরাত শ্রম দিয়েও ভালো ফলন দূরের কথা, খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।


ভাটিচন্দ্রপুর গ্রামে সরেজমিনে দেখা যায়, গ্রামের মাঠজুড়ে শিমের ক্ষেত। পাতা ও ফুলসহ শিম ঝরে যাওয়া থেকে রক্ষা পেতে চাষিদের কেউ কীটনাশক দিচ্ছেন, কেউ গাছের শুকনো পাতা ছাঁটাই করছেন। গাছের গোড়ায় প্রয়োজন অনুযায়ী পানি দেওয়াসহ পরিচর্যা করছেন কয়েকজন। ফুল আর পাতা ঝরা রোগের প্রতিকার নিয়ে এক কৃষক আরেক কৃষকের সঙ্গে ক্ষেতের আইলে বসে আলোচনা করছেন।




৪০ শতাংশ জমিতে শিম চাষ করেছেন এই গ্রামের কৃষক আব্দুল মালেক। তিনি বলেন, ‌‘গ্রামের চার শতাধিক চাষি শিম চাষের সঙ্গে যুক্ত। প্রতি বছর ধারদেনা করে চাষাবাদ করেন। ফসল বিক্রি করে তা পরিশোধ করেন। এ বছর ফুল আসার সঙ্গে সঙ্গে অনেক গাছের পাতা, ফুল ও শিম ঝরে যাচ্ছে। কীটনাশক ও ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। এবার ক্ষতিগ্রস্ত হলে আগামীতে অনেকে শিম চাষ নিয়ে শঙ্কায় পড়বেন।’


৭৫ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল দেশীয় বারি শিম চাষ করেছেন একই গ্রামের কৃষক বাবুল চন্দ্র রায়। তিনি বলেন, ‘এই জাতের শিম খেতে দারুণ স্বাদ হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যায়। ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়। কিছুদিন পর বাজারে শিম আসবে। তখন দাম কমে যাবে। এখনও আমার ক্ষেতের শিম বড় হয়নি। ফুল পচে মাটিতে পড়ে যাচ্ছে। পাতা ঝরে যাচ্ছে। গাছের ডালগুলো মরে যাচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তা ও ডিলারদের পরামর্শে কীটনাশক এবং ওষুধ দিয়েছি। কিন্তু লাভ হচ্ছে না। গত বছর একই পরিমাণ জমিতে ৬০ মণের বেশি শিম উৎপাদন হয়েছিল। এবার ২০ মণও হবে না। বড় ধরনের লোকসানে পড়ার আশঙ্কা করছি।’


একই শঙ্কা প্রকাশ করে কৃষক আব্দুস সালাম মন্ডল বলেন, ‘এই গ্রামে উৎপাদিত শিম ময়মনসিংহসহ দেশের সব এলাকার পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। তারা ট্রাকভর্তি করে নিয়ে গিয়ে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এবার ১ একর ৪০ শতাংশ জমিতে শিম চাষ করেছি। শিম চাষের আগে একই জমিতে শসা চাষ করেছিলাম। শসার ওই মাচায় শিম আবাদের ফলে খরচ কিছুটা কমেছে। কিন্তু শিম গাছের অনেক ফুল ও পাতা পচে শুকিয়ে পড়ে যাচ্ছে। ফলে এবার ভালো ফলন হবে না।’



একই গ্রামের কৃষক শামসুজ্জামান ১ একর ২০ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন। তারও অনেক গাছ একই রোগে আক্রান্ত হয়েছে। ফলে ফলন কম হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত হলে আগামী বছর শিম চাষ করবেন না বলে জানিয়েছেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা জানান, জেলায় বারি-২, আশ্বিনা ও নলডোগ জাতের শিমগুলো বেশি চাষ হয়। ঈশ্বরগঞ্জ উপজেলায় বেশিরভাগ কৃষক দেশীয় জাতের শিম চাষ করেন। চলতি বছর ঈশ্বরগঞ্জের ৪০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। প্রতি বছর প্রচুর শিমের আবাদ হয়। তবে ভাইরাস ও পচন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কীটনাশক ছিটাতে হবে। যেসব গাছ ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওই জমিতে দু-তিন বছর শিম চাষ না করা ভালো। বিরতির পর চাষ করলে ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়।


এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতর ময়মনসিংহের উপপরিচালক ড. নাছরিন আক্তার বানু বলেন, ‘আমরা নিয়মিত চাষিদের ক্ষেত পরিদর্শন করছি। কীভাবে পচন রোগ প্রতিরোধ করতে হবে, সে পরামর্শ দিচ্ছি। কীটনাশক ছিটালে পচন কিছুটা কমে যাবে। আশা করছি, এবারও ভালো ফলন হবে।’


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ