শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সক্ষমতা কমছে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলোর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলে মাটির কণা একে অন্যের সঙ্গে আঁকড়ে ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে। ফলে ভাঙন বাড়ছে সেসব এলাকা রক্ষার জন্য নির্মিত বাঁধগুলোর। এছাড়া আরও বেশকিছু কারণে উপকূলের বেড়িবাঁধ সামান্য জোয়ারের পানিতে ভেঙে যায়। সেগুলো হচ্ছে-ষাটের দশকের ডিজাইনে বেড়িবাঁধ নির্মাণ করা, তড়িঘড়ি করে বাঁধ নির্মাণ, রোলার দিয়ে ভালোভাবে মাটি না দাবিয়ে বাঁধ তৈরি, বাঁধে ইঁদুরের গর্ত খোঁড়া, হতদরিদ্র ছিন্নমূল মানুষ বেড়ির ঢালে ঘর-দরজা নির্মাণ করা এবং প্রভাবশালীরা বেড়িবাঁধের নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে নদী থেকে বালু উত্তোলনের পর সৃষ্ট ছিদ্র ভরাট না করা। এছাড়াও রয়েছে তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডের জনবল সংকট, ডিজিটাইজেশনের ছোঁয়া না লাগা, মেরামত বা রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ না থাকা, জমি অধিগ্রহণের সমস্যা এবং বেড়িবাঁধের এপার-ওপারের মানুষের মধ্যে রেষারেষির কারণে প্রতিপক্ষকে ঘায়েল করতে বাঁধ ছিদ্র করে দেওয়া। উপরন্তু বেড়িবাঁধ কাজের গুণগত মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। পানিসম্পদ মন্ত্রণালয় ও উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, বিশেষজ্ঞরা বলছেন, বেড়িবাঁধের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের বাঁধগুলো। গত দেড় দশকে এসব এলাকায় বাঁধ নির্মাণ ও সংস্কারে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও তার সুফল মেলেনি। আর আড়াই হাজার কোটি টাকার দুটি মেগাপ্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্প চলমান থাকলেও বাস্তবায়নকাজ চলছে ধীরগতিতে। এদিকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশের বেড়িবাঁধের বর্তমান ডিজাইন ষাটের দশকের। তখনকার তুলনায় বর্তমানে ঝড়-জলোচ্ছ্বাস আরও ক্ষীপ্রগতিতে আঘাত হানছে। প্রকৃতির গতিপ্রকৃতির পরিবর্তন হলেও বেড়িবাঁধের ডিজাইন আধুনিকায়ন হয়নি। আনা হয়নি কোনো ধরনের পরিবর্তন। ফলে একটু বেশি জোয়ার হলেই বাঁধ ভেঙে স্বপ্নভঙ্গ হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আগে বেড়িবাঁধে ৬ মাস সময় নিয়ে মাটি ভরাট করা হতো। বিশেষ করে ডিসেম্বরে মাটি ভরাট শুরু হতো, শেষ হতো জুনে। প্রায় ৬ মাস মাটি ভরাটের ফলে মাটি স্বাভাবিক নিয়মে ভালোভাবে বসে শক্ত বাঁধ তৈরি হতো। এখন বেড়িবাঁধের টেন্ডারে সর্বোচ্চ ৩ মাস বা ৯০ দিন সময় দেওয়া হয়। অনেক সময় আরও কম সময়ে বর্ষার মধ্যে জরুরি ভিত্তিতে বেড়িবাঁধের কাজ করতে হয়। এতে কাজের মান বলে কিছু থাকে না। ফলে সামান্য জোয়ারের পানিতে ভেঙে যায় বাঁধ। তারা আরও জানান, তৈরি বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত বরাদ্দ নেই। দেখভালের জন্য নেই কোনো জনবল। বেড়িবাঁধ তৈরির পর ইঁদুর গর্ত খুঁড়ে, অন্যান্য প্রাণীও গর্ত তৈরি করে, ছিন্নমূল মানুষ বেড়িবাঁধের ঢালুতে ঘর তৈরি করে বসবাস করে। অনেকে বেড়িবাঁধের ওপর নানা ধরনের গাছ, শাকসবজি আবাদ করে। এসব দেখভালে উপজেলা পর্যায়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের বা পানি উন্নয়ন বোর্ডের একজন জনবলও নেই। জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী ও জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় থেকে ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া বিভিন্ন কারণে বেড়িবাঁধের যে ক্ষতি সাধিত হয়, তা মেরামতের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কোনো বরাদ্দ নেই। ফলে বেড়িবাঁধ তৈরির পর তা আছে কি নেই, তাও অনেক ক্ষেত্রে বলতে পারেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু বন্যার কারণে কোথাও পানি ঢুকে বড় ধরনের কোনো ক্ষতি সাধিত হলে কয়েকদিন আলোচনা-সমালোচনা হয়। তারপর যেই-সেই অবস্থা। তখন কারও আর মাথাব্যথা থাকে না। এ ছাড়া ডিজিটালি অফিসে বসে বাঁধের বর্তমান অবস্থা মনিটরিং করার কোনো ব্যবস্থা নেই। মনিটরিং পদ্ধতি আধুনিকায়ন করা হয়নি। সংশ্লিষ্টরা জানান, বেড়িবাঁধের মাটি রোলার দিয়ে ভালোভাবে চাপা দেওয়া হয় না। পাউবির কাজের মান নিয়ে প্রশ্ন তোলার কেউ থাকে না। কারণ, যে এলাকায় বেড়িবাঁধ তৈরি করা হয়, ওই এলাকার সংসদ-সদস্যের লোকরা বেড়িবাঁধের মাটি ভরাটের কাজ পায়। সুতরাং স্থানীয় জনপ্রতিনিধিরা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার কোনো নজির নেই। বরং ঠিকাদার কাজ না করে বিল নিতে চাইলে তা আটকে গেলে সেই বিল ছাড়করণের তদবির নিয়ে আসেন কোস্টাল বেল্টের সংসদ-সদস্যরা। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গণশুনানির নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উপকূলের বেড়িবাঁধ নিয়ে এরইমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড পর্যায়ে নয়, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে আলোচনার পর বাঁধ নির্মাণ ও সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, একবার জনগণ বাঁধ দেওয়ার দাবি জানাবে, আবার বলবে বাঁধটি সরিয়ে দাও, সেটা হবে না। এ ছাড়া অনেক জায়গায় বোঝারও ভুল থাকতে পারে। তাই আমাদের নীতিগত মন্ত্রণালয় ও বোর্ড পর্যায়ে আর সিদ্ধান্ত হবে না। স্থানীয় জনগোষ্ঠীর কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য একটা গণশুনানি করতে হবে।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী