শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান পুনর্লিখন নয়, প্রয়োজনীয় সংশোধন চায় রাজনৈতিক দলগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় প্রশ্ন ওঠে- এই সংবিধান এখন কি হবে। যে সংবিধান দেড় দশকে নিজের মতো করে সাজিয়ে কর্তৃত্ববাদী শাসন পাকাপোক্ত করেছিলেন শেখ হাসিনা। রাজনৈতিক দলগুলো একমত- তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানো এবং প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষায়। পুনর্লিখন নয়, দরকার প্রয়োজনীয় সংশোধন। বিশ্লেষকরা বলছেন, নতুন স্বৈরাচার তৈরি না হতে পারে সেজন্য প্রয়োজন টেকসই সংস্কার ও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি।


বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় সুস্পষ্ট ভাবে রয়েছে এই রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা।


সংবিধানের ২য় ভাগে ৮ এর ১ অনুচ্ছেদে বলা আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।


কিন্তু গত দেড়যুগে রাষ্ট্র পরিচালনায় সংবিধানের মূলনীতির প্রতিফলন হয়েছে কতটা? কিংবা তারও আগে ক্ষমতার পালাবদলে, সংবিধানের প্রতিস্থাপন, পরিবর্তনে সকল ক্ষমতার উৎস কি জনগণ হতে পেরেছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের স্বার্থে সংবিধান ব্যবহার করেছে শেখ হাসিনা।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপনি সংবিধানকে ক্রিটিসাইজ করতে পারবেন, সংবিধানের বিভিন্ন ধারা-উপধারা সম্পর্কে মতামত পেশ করতে পারবেন। কিন্তু এক্সিকিউট করার জন্য হাইয়েস্ট অথিরিটি হচ্ছে পার্লামেন্ট।’


তিনি বলেন, ‘এই আজকে ফ্যাসিজম প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য সংবিধান কিন্তু অনেকাংশে দায়ী। কেননা সাংবিধানিক ধারা রক্ষার নামে আপনি যা খুশি করেছেন। শেখ হাসিনা ওয়াজেদ সংবিধানের দোহাই দিয়ে আমার ভোট কেড়ে নিয়েছে। মনে রাখতে হবে মানুষের প্রয়োজনে সংবিধান। সংবিধানের প্রয়োজনে কিন্তু মানুষ না।’


শেখ হাসিনার এমন আচরণে গণঅভ্যুত্থানের পর দাবি উঠেছে সংবিধান সংস্কারের। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এ নিয়ে বিভিন্ন সভা-সেমিনারে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন।


রাজনৈতিক দলগুলোও মোটাদাগে যে কয়েকটি বিষয়ে একমত হয়েছে তারমধ্যে অন্যতম তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা। এক্ষেত্রে বিএনপির মত- সংবিধান পুনর্লিখন নয়, দরকার প্রয়োজনীয় সংশোধন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কেয়ারটেকার সরকারকে সংবিধানে পুনরায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ৩১ দফায় আমাদের যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার আছে সেটা বাস্তবায়ন করতে হবে। কিছু কিছু জায়গায় হয়তো সংশোধনী লাগবে।’


তিনি বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণিত। এছাড়াও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনয়ন করব এবং দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট স্থাপন করা হবে।’


সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পুনর্লিখন তো প্রয়োজন নেই। পুনর্লিখন একটা ব্যাপক ব্যাপার। পুনর্লিখন কোথায় হয়, যেখানে কোনো সংবিধানই নেই।’


জামায়েত ইসলামীও একই বিষয়গুলো উল্লেখ করে বলেছে, ভবিষ্যতে আর কেউ যেন শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে না পারে- তাই সংস্কার হতে হবে টেকসই।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ‘বর্তমান সরকারের কাছে এটাই প্রত্যাশা করে তারা যেন প্রয়োজনীয় সংস্কার আনে। বিশেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার। এ সরকার তার শাসনামলের জন্য এটা করবে না। দীর্ঘমেয়াদে যেই আসুক না কেন তারা যেন এ সংস্কারের সুফল ভোগ করতে পারে।’


তুলনামূলক ছোট দলগুলো বলছে, সংস্কারের পাশাপাশি তাদেরকে গুরুত্ব না দেয়ার সংস্কৃতি পরিবর্তন করতে হবে।


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্রের ব্যাসিক স্পিরিট বা ফিলোসফিকে ধারণ করে একটা সংবিধান রচিত হবে। যে সংবিধান মানুষের অধিকারকে সুরক্ষিত রাখবে।’


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংস্কারের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি। রাষ্ট্রের সংবিধান হোক গণমানুষের। যেখানে বাহক রাজনৈতিক দল। 


আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব