শিরোনাম
বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

সংস্কার চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ: বদিউল আলম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২০ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন। আলোচনা হয়েছে ৩০টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে, তবে এখনও পৌঁছানো যায়নি সুনির্দিষ্ট ঐকমত্যে। কমিশন সদস্য বদিউল আলম মজুমদার এখন টেলিভিশনকে বলেন, ‘সংস্কার চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ।’


সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতেই গেলো দুইমাস। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার রূপরেখা চূড়ান্ত করতেই ২০ মার্চ থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণাপত্র তৈরিতে প্রায় দুমাসে আলোচনা হয়েছে ৩০টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে।


৬টি সংস্কার কমিশনের ১৬৬টি প্রস্তাবনা নিয়ে কয়েক দফা মতামত তুলে ধরেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাতে যেমন অনেক সুপারিশ নিয়ে ঐকমত্য হয়েছে, তেমনি মতভেদ রয়েছে অনেক বিষয়ে। এখন প্রশ্ন, তাহলে কতটুকু অগ্রগতি হলো প্রথম ধাপের ধারাবাহিক সংলাপে?


এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ‘সংস্কারের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনো বলার সময় আসেনি। এক্ষেত্রে রাজনৈতিক দলের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ বলে মত তার। তিনি আশা করছেন, ভবিষ্যতে রাজনীতিতে স্বৈরাচার বা ফ্যাসিবাদের মত ব্যবস্থা ঠেকানোর বিষয়টি মাথায় রেখেই মতামত রাখছে রাজনৈতিক দলগুলো।’


বদিউল আলম মজুমদার বলেন, ‘আমার তো মনে হয়, বলটা অনেকাংশ রাজনৈতিক দলের কোর্টে। সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো হলেই আমরা ভবিষ্যত স্বৈরাচারকে ঠেকাতে পারবো। রাজনৈতিক দলগুলো রাজি হলেই সংস্কারগুলো দ্রুত হয়ে যাবে এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে।’


বদিউল আলম মজুমদার বলেন, ‘সংস্কারের মাধ্যমে গুণগত পরিবর্তন ছাড়া, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে পারে। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার মতো কিছু যেন না হয় সে দিকে খেয়াল রাখা জরুরি।’


বদিউল আলম মজুমদার বলেন, ‘মুগ্ধ-আবু সাঈদদের রক্তের দাগ কিন্তু এখনো মুছে যায়নি, আমরা তাদের রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করতে চাই না। স্বৈরাচার যাতে আবার ফিরে না আসতে পারে; সেজন্য আমাদের যা কিছু করণীয়, করবো।’


রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই প্রয়োজনীয় আইনকানুন পরিবর্তন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পথ প্রশস্ত হবে বলেও মত জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্যের। এ বিষয়ে সরকার আন্তরিক বলে দাবি করেন তিনি।


তিনি আরো বলেন, ‘আমাদের ক্ষমতার ভারসাম্য রক্ষা করা দরকার। কতগুলো ক্ষেত্রে পরিবর্তন না আসলে আমাদের সেই ঝুঁকি থেকে যায় গত ১৫ বছরে যা ঘটেছে তার পুনরাবৃত্তি ঘটার।’


এসময় তিনি বলেন, ‘সংবিধানে এমন কিছু সংস্কার আনা দরকার যাতে নির্বাচনী অঙ্গন থেকে দুর্নীতি ও টাকার খেলা বন্ধ করা যায়।’ এ ছাড়া নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থাসহ ক্ষমতার ভারসাম্য রক্ষার ওপরও জোর দেন তিনি। 


আরও খবর




বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা