শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

শরবতের বদলে বিষ খাচ্ছেন নগরবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চৈত্রের দাবদাহে যখন রাজধানীবাসী হাঁসফাঁস করছে, তখন রাস্তাঘাটে একটু ঠান্ডা শরবতের আশায় দাঁড়িয়ে পড়ছে অনেকেই। আখের রস কিংবা লেবুর শরবত–গরমে শরীর ঠান্ডা করতে যা পাচ্ছে, তাই গলাধঃকরণ করছে মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শরবতের বেশিরভাগই হয়ে উঠেছে একেকটি বিষের পাত্র। 


রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানগুলোতে যে শরবত বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পানি দিয়ে। আবার সে শরবত ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হচ্ছে সেটিও তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ বিভাগের পরিচালক মো. সাইদুল আরেফিন বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষ ফুটপাতের পাশেই আখের রস, লেবুর শরবত ও বিভিন্ন পানীয় পান করে থাকেন। যেগুলো সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়ে থাকে। এই শরবতগুলোতে শিল্পজাত রং, চিনির পরিবর্তে স্যাকারিন, এমনকি ক্ষতিকর রাসায়নিকও মেশানো হচ্ছে। অনেক শরবতে ব্যবহৃত বরফও তৈরি হচ্ছে অপরিষ্কার পানিতে। এতে নানা রকম পেটের পীড়া, বমি, হেপাটাইটিস, টাইফয়েড, ডায়রিয়া এমনকি জন্ডিসসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।’


রাজধানীর শাহবাগে শরবত বিক্রি করা এক ব্যক্তি বলেন, আমরা পরিষ্কার পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করি। 


আবার কেউ কেউ বরফের বিষয়ে জানতে  চাইলে কথা বলতেই আগ্রহী নন বলেও জানান। 


রাজধানীর কারওয়ান বাজারে বরফ সরবরাহ করা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান, একই পানিতে তৈরি হওয়া বরফ মাছ, শরবত এমনকি মরদেহ সংরক্ষণেও ব্যবহার করা হয়। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও নোংরা পানি দিয়ে বরফ তৈরি করার কারণে ইতোমধ্যেই আমরা বেশ কয়েকটি বরফ কলকে জরিমানা করেছি। তবে নিম্ন শ্রেণির যে শরবত ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না। তাদের এ আইন হতে অব্যাহত করা হয়েছে। তবে আমাদের নজরদারি থাকলেও এত বিশাল সংখ্যক ভ্রাম্যমাণ শরবত বিক্রেতাদের নিয়ন্ত্রণে রাখা কঠিন। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।  


বিশেষজ্ঞদের মতে, রাস্তায় খোলা পানীয় এড়িয়ে চলা উচিত। বাসায় তৈরি লেবু পানি, ডাব বা স্বাস্থ্যকর শরবত খাওয়াই নিরাপদ। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য তো আরও সতর্ক থাকা প্রয়োজন।


গরমে তৃষ্ণা মেটাতে গিয়ে যেন বিষ না খাওয়া হয়—এ বিষয়ে নগরবাসীর এখনই সচেতন হওয়া দরকার। 


আরও খবর
ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬





অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু