শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বাড়ছে রবি ফসল ‘কালোজিরা’র চাষ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১০ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সব রোগের মহৌষধের কথা বললে প্রথমে চলে আসবে ‘কালোজিরা’র নাম। এটি যেমন মসলা হিসেবে পরিচিত; তেমনই বহু গুণে গুণান্বিত। দিন দিন কালোজিরার ব্যবহার বেড়ে যাওয়ায় বাজারে চাহিদাও বেড়েছে কয়েক গুণ।তাই তো শরীয়তপুর জেলায় রবি ফসল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছি ফসলটি। লাভজনক ফসলটি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা।


শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর জানায়, গত মৌসুমে জেলার ছয়টি উপজেলায় ৩ হাজার ৬৮০ হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে। যা প্রতি হেক্টর জমিতে ১ টন করে উৎপাদন হয়েছিল। এ বছর জেলায় কালোজিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭২০ হেক্টর। তবে চলতি মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে ২০০ হেক্টর জমির চাষ কমে দাঁড়ায় ৩ হাজার ৫২০ হেক্টর। চাষ কমলেও ফলন হয়েছে সন্তোষজনক। যা অন্য বছরের তুলনায় হেক্টর প্রতি বাড়বে বলে ধারণা কৃষি বিভাগের।




সরেজমিনে জানা যায়, মাঠজুড়ে কালোজিরার হালকা নীলাভ বর্ণের ফুলে ছেয়ে আছে। এর মধ্যে কিছু কিছু ফল পুষ্ট হয়েছে। বেশিরভাগ ফলই তেলবীজে পরিপূর্ণ হয়ে উঠেছে।



সদর উপজেলার বিলাসপুর এলাকার কৃষক মাহতাবউদ্দিন শেখ (৬৬)। গত বছর ৫০ শতাংশ জমিতে করেছিলেন গম চাষ। তবে বাজারে ভালো দাম না পাওয়ায় তেমন একটা লাভের মুখ দেখেননি। এ বছর একই জমিতে করেছেন কালোজিরা চাষ। ফলন ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন এ কৃষক।


মাহতাবউদ্দিন শেখ বলেন, ‘মৌসুমের প্রথমে বৃষ্টি হওয়ায় ভাবছিলাম কালোজিরা বুনতে পারবো না। তবে আল্লার ভরসায় পরে বুনেই ফেলছিলাম। এত ভালো ফলন হবে কল্পনা করি নাই। বাজারে কালোজিরার বেশ ভালো দাম। আশা করছি, এইবার অনেক বেশি লাভবান হতে পারবো।’


জাজিরার মূলনা এলাকার কৃষক শাহজালাল ঢালী বলেন, ‘একসময় আমাদের এলাকায় কালোজিরার চাষ বন্ধ রেখেছিলাম। ধনিয়া আর সরিষাই বেশি চাষ করতাম। এখন কালোজিরার চাষ বাড়িয়ে দিয়েছি। বাকিসব ফসলের চাইতে কালোজিরার দাম অনেক বেশি। এতে আমরা বেশি লাভ করতে পারি।’



একই এলাকার রমজান বেপারী বলেন, ‘আমার পাশের জমির মালিক গত বছর কালোজিরা চাষ করে অনেক লাভবান হয়েছিল। তাই এ বছর আমিও ১০ শতাংশ জমিতে কালোজিরা চাষ করলাম। ফলন দেখে মনে হচ্ছে, এবার অনেক বেশি লাভ করতে পারবো। আগামীতে আরও চাষের ইচ্ছা আছে।’



জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান  বলেন, ‘কালোজিরা একটি লাভজনক ফসল। ওষুধি গুণাগুণ সম্পন্ন হওয়ায় বাজারে এর চাহিদা বেশ ভালো। দিন দিন কৃষকদের মাঝে ফসলটি দারুণ সাড়া পাচ্ছে।’



তিনি বলেন, ‘চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে আমাদের পরিমাণ কিছুটা কম হয়েছে। তবে গত বছরের তুলনায় গড় ফলন বেশ ভালো হওয়ায় উৎপাদন অনেক বাড়বে। কৃষির বিভাগের পক্ষ থেকে উৎপাদন বাড়াতে প্রতিটি উপজেলায় কৃষকদের পরামর্শের পাশাপাশি প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে।’


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল