শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সরকার পতনের পর বন্ধ সব প্রকল্পের কাজ, আর্থিক ক্ষতির মুখে দেশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শেখ হাসিনার পতনের পর পালিয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা। তাই প্রায় সব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। কিছু কাজ চালু থাকলেও তাতে গতি নেই। নগরবিদরা বলছেন, মাঝপথে কাজ থেমে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। তাই শেষ করতে হবে দ্রুত।


আন্ডারপাস নির্মাণের কাজ চলছে, বাইরে এমন সাইনবোর্ড ঝুললেও ভেতরে দেখা যায় সব ফাঁকা। ঠায় দাঁড়িয়ে থাকা ভ্যাকু মেশিনের দেখা মেলে ভেতরে। ইঞ্জিনিয়ারদের থাকার ঘরেও তালা ঝুলছে।


সবেমাত্র কাজ শুরু হয়েছিল আন্ডারপাসটির। চলছিল খনন কাজ। ঘিরে ফেলা হয়েছিলো প্রকল্প এলাকাটি। আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সাংসদদের আবাসিক এলাকা পর্যন্ত যাবার কথা ছিল আন্ডারপাসটির। তবে হঠাৎই থমকে গেছে কাজ। খুঁজে পাওয়া গেলো না দায়িত্বশীল কাউকে।


রাজধানীর গাবতলীর গৈদারটেক এলাকায় উত্তর সিটির অধীনে চলছিলো ড্রেনেজ লাইন নির্মাণের কাজ। কাজ এগিয়েছে ৫০ শতাংশের বেশি, সব ঠিকই চলছিল। তবে, এখন ভাটা পড়েছে কাজে।


খনন কাজের কারণে মাটি উঠে বন্ধ হয়েছে রাস্তা। অসুবিধায় পড়েছেন পথচারীরা। ব্যবসা কমেছে দোকানপাটে।


একজন ব্যবসায়ী বলেন, 'বেচাকেনা আগের মতো নেই। কাস্টমার কমে গেছে অনেক। বেশিরভাগ সময়ই দোকান বন্ধ রাখতে হয়। এই রাস্তার কাটার জন্য মানুষজন ঠিকমতো চলাচলই করতে পারে না।'


উত্তরার খালপাড়েও একই চিত্র দেখা যায়। ড্রেনেজ লাইন খননের কাজ চলছিল রাজউকের অধীনে। হঠাৎই হাওয়া ঠিকাদার। দুর্বিষহ নাগরিক জীবন।


স্থানীয় একজন বলেন, 'গেঞ্জামের আগে এই কাজ শুরু করেছিল। কিন্তু গেঞ্জামের পর তারা আর আসেনি। এখন তারা আসেও না আর আমরা তাদের আশেপাশেও দেখি না।'


গেলো ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরই দেখা নেই ঠিকাদারদের। স্থবির হয়ে পড়েছে হাজার কোটি টাকার কাজ। বন্ধ আছে যন্ত্রপাতি কেনা, চলমান কাজের বিল, আর্থিক ও প্রশাসনিক কাজের অনুমোদনসহ উন্নয়ন কাজ সম্পর্কিত সবকিছুই। অনিশ্চিত হয়েছে উন্নয়ন যাত্রা।


এসব প্রকল্পের কাজ মাঝপথে থমকে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশ। তাই দ্রুত কাজ শেষ করার তাগিদ নগর পরিকল্পনাবিদদের।


নগর পরিকল্পনাবিদ ড. আকতার মাহমুদ বলেন, 'যদি সংস্থাগুলোর মধ্যে অনেক বড় ধরনের রদবদল না হয়, তাহলে এই কাজগুলো একটু অনিশ্চয়তার মধ্যে পড়বে। কারণ এটা এখন একটা বাস্তবতা। বিভিন্ন সংস্থার মধ্যে বেশকিছু রদবদলও দেখা যাচ্ছে। কিন্তু আলটিমেটলি এগুলো চালু করতে হবে। প্রকল্পগুলোকে শেষ করতে হবে। কারণ প্রকল্পগুলো শুরু হয়েছে, এগুলো শেষও হওয়া প্রয়োজন। আর শেষ না হলে আমাদের আর্থিক একটা অপচয় হতে পারে।'


আর যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ছোট প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লেও বড় প্রকল্প শেষ হতে কোন বাধা নেই।


যোগাযোগ বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেন, 'এটাকে ওভারকাম করার জন্য টেন্ডার ডকুমেন্টেই কিন্তু একটা এক্সিট দেয়া আছে। যদি এমন কোনো অবস্থা তৈরি হয় যার জন্য কাজ সাময়িক বন্ধ হয়ে যায়, তাহলে সেটা কীভাবে আবার শুরু করতে হবে তারজন্য ফোর্স মেজরই দেয়া আছে। সেক্ষেত্রে কোনো নির্মাণ কাজের অনিশ্চয়তা দেখি না। যেটা ছিল সেটা কেটে গেছে। এবং এর ক্ষতিপূরণটাও যেহেতু টেন্ডারে আছে সেহেতু বাস্তবায়নকারী সংস্থা এটাকে বিবেচনায় নিলে যে হোঁচট খেয়েছে সেটা থেকে দাঁড়াতে বেশি সময় লাগবে না।'


যদিও সদ্য বিদায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবে এ বি এম আমিন উল্লাহ নুরীর দাবি তাদের অধীনে কোনো প্রকল্পের কাজ বন্ধ নেই।


তিনি বলেন, 'প্রকল্পের কোনো কাজ বন্ধ নেই আমাদের। আমাদের সবগুলো কাজ চলমান রাখতে হবে, কোনো কাজই তো বন্ধ না।'


বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে দৃশ্যমান উন্নয়ন দেখাতে ছোট, বড়, মাঝারি থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছিল। আর বিভিন্ন সময়ে কারণে বা অকারণে প্রকল্পগুলোর ব্যয় ও সময় বেড়েছিল। 


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী