শিরোনাম
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ কথা রাখলেন ধর্মমন্ত্রী,শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার,আটক ১
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে : ফারুক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৮ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।




শুক্রবার (২৮ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন।


ফারুক বলেন, এখন নতুন করে ফয়সালের আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি-হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে। এসব লোককেও আপনাকে বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না।


তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবেই কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছুসংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে এক দিনের জন্য এখনও নিতে পারেন নাই। তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন, ডামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কখনও চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন ৫ মিনিটে সংসদে দাঁড়িয়ে, যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন সেই আওয়ামী লীগ আবারও ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর ৭ জানুয়ারির কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদে বসেছে, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এ দেশে বিএনপির রাজপথের আন্দোলন ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনও মেনে নেবে না।


‘ভারতের সঙ্গে অসম চুক্তি জনগণ মানে না’ জানিয়ে ফারুক বলেন, বক্তব্য স্পষ্ট, আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি ৩০ ঘণ্টার পথ সাত ঘণ্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্রহাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নির্মম সত্য হলেও বলতে হয় সে কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল জনগণ তা বলা শুরু করেছে, ‘দেশ স্বাধীন করে দেব কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব’। আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলব, এমন কর্মসূচি দেন যে কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে জনগণ সোচ্চার হতে পারে।


জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সঙ্গে ‘অবৈধ সরকারের অবৈধ চুক্তি-সমঝোতা’র প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়।


প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়দাসের সভানেত্রীত্বে বিক্ষোভ সমাবেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আবদুস সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গনি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য দেন।



আরও খবর




তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব