শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সড়কে নেই চাঁদাবাজি, স্বস্তিতে পরিবহন সংশ্লিষ্টরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অনেকটা স্বপ্নের মতো। চাঁদাবাজ নেই সড়কে। কেউ আর গাড়ি থামিয়ে মামলার ভয় দেখায় না। কেউ সড়কে দাঁড়িয়ে টাকা না দিলে গাড়ি রোধ করে না। চাঁদা শূন্য পরিবহন সেক্টরে প্রায় ৫ হাজার কোটি টাকা পকেটেই থেকে যাচ্ছে পণ্য ও যাত্রী পরিবহনের মালিক- শ্রমিকের।


কয়েকদিন আগেও ধাপে ধাপে টাকা দিয়ে ব্যবসা করতে হতো পরিবহন মালিকদের। রাতের ঢাকা ছিলো আরও ভয়ঙ্কর।


প্রতিদিন সদরঘাটে ২৫০টির বেশি যাত্রী পরিবহনের গাড়ি আসে। প্রতিটি গাড়ি সদরঘাট ঘুরতে ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা গুনতে হয়। চাঁদাবিহীন পরিবহন সেক্টর স্বপ্ন ছিলো মালিক শ্রমিকদের।


অধিকাংশ যাত্রী পরিবহনের গাড়ি চালক ও কন্ট্রাক্টরের একই বক্তব্য। যেখানে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ধাপে ধাপে গুনতে হতো, সেখানে এখন লাগে না ১ টাকাও। এতে বছরে বেঁচে যাবে প্রায় ২ হাজার কোটি টাকা।


এক বাস চালক বলেন, 'আগে রাস্তা খরচ গেছে ১২০০ টাকার বেশি। আর এখন ১ টাকাও লাগে না। রাস্তায় ট্রাফিক-সার্জেন্ট অনেক সমস্যা করতো।'


তবে মালিক শ্রমিকরা লাভের মুখ দেখলেও কমেনি বাস ভাড়া। আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে তারা।


পুলিশের হয়রানি নিয়ে বরাবর অতিষ্ঠ ছিলেন রিকশাচালকরা। বিভিন্ন সময়ে প্রকাশ্যে তাদের চাঁদাবাজির বিষয়ও মুখ খুলেছেন তারা। এছাড়া এলাকা ভিত্তিক চাঁদাবাজির ঘটনা তো আছেই।


রিকশা সেক্টরে চাঁদাবাজি এখন শূন্যের কোটায়। এই সেক্টরে বছরে প্রায় ১ হাজার কোটি টাকা চাঁদার অভিযোগ ছিলো আগে থেকেই।


এক রিকশাচালক বলেন, 'আগে সড়কে উঠলেই আমাদের গাড়ি আটকিয়ে টাকা নিতো। এখন আর কেউ চাঁদা চায় না।'


পণ্য পরিবহনেও চাঁদার দেখা নেই রাস্তায়। অভিযোগ পণ্য পরিবহণে বছরে ২ হাজার কোটি টাকা চাঁদা আদায় হতো। মামলার ভয় দেখানো কিছু পুলিশ ও চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরাত্ম্য হারিয়ে গেছে শিক্ষার্থীদের নতুন বাংলাদেশে।


পরিবহন ভাড়ায় প্রভাব ফেলে চাঁদাবাজি। তাই চাঁদাবাজিবিহীন রাস্তা কৃষি পণ্যের দাম কমাবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম।


তিনি বলেন, 'পণ্য প্রবেশের ক্ষেত্রে আগে চাঁদা দিতে হতো। এমনকি বাজারগুলোতে চাঁদা দিতে হয়। আপাতত এটা নেই, শিক্ষার্থীরা এটা মনিটরিং করছে। তাই পরিস্থিতি এখন স্বাভাবিক। আর সরকার পরিবর্তনের কারণে তাদের সিন্ডিকেট নিষ্ক্রিয়।'


সাধারণ মানুষের পকেটের স্বস্তি ফেরাতে চাঁদাবাজদের চিরতরে বিদায় জানানো প্রয়োজন বলে মনে করেন কৃষিবিদরা। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আহবান অর্ন্তবর্তীকালীন সরকার প্রধানের কাছে।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী