শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে আলোচনায় বিএনপি’র দুই হেভিওয়েট প্রার্থী

প্রকাশিত:শুক্রবার ২৫ জুলাই ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::


সুনামগঞ্জের একমাত্র শিল্পনগরী ছাতক উপজেলা ও ভারতের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদীয় সুনামগঞ্জ-৫ আসন। গেল ২০২৩ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ১শত জন। স্বাধীনতার পর এই আসন আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি থেকে কলিম উদ্দিন মিলন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। এসময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কারাবরণ না হয় ঘরছাড়া হয়ে আত্মগোপনে থাকতে হয়েছে। কিন্তু ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেখা গেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ আসনে গণসংযোগ করে ভোটারদের নজর কাড়ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী।
এদের একজন হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, অপরজন হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী। উভয়েই ছাতকের বাসিন্দা বটে। কলিম উদ্দিন আহমদ মিলন ইতোপূর্বে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর মিজানুর রহমান চৌধুরী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। এরআগে তিনি একবার ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে ছাতক ও দোয়ারাবাজারে সাংগঠনিকভাবে বিএনপি এক দেখা গেলেও এই দুই নেতাকে কেন্দ্রকে করে তাদের অনুসারীদের শক্তিশালী দুইটি বলয় রয়েছে। এই আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে মিলন ও মিজান বলয়ের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। মনোনয়ন পেতে উভয়ে বলয়ের নেতাকর্মীরাই তাদের নেতার ব্যাপারে শতভাগ আশাবাদী। এদিকে ৫ আগস্টের পর থেকে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি জোরদার করতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতকে। দলটি ইতোমধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনসহ সভা-সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছে। জামায়াতের একক প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী। তিনিও ছাতকের বাসিন্দা।
বিএনপি, জামায়াত ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিশের (মামুনুল হক) সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উচ্চতর পরিষদের সদস্য মাওলানা সাদিক সালিম। তিনি দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। ইসলামি আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন দলটির সুনামগঞ্জ জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ আশরাফী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। বিএনপি, জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামি আন্দোলনকে মাঠে দেখা গেলেও ভিপি নূরের গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। এমনকি তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমও এখন পর্যন্ত ভোটারদের চোখে পড়েনি।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলোকে পুনর্গঠন করে চাঙা করা হচ্ছে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে। তবে শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকে নিয়েই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব।
উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ বলেন, আমরা ৮১ টি ওয়ার্ড কমিটি গঠন করেছি। নির্বাচনকে সামনে রেখে আমাদের কেন্দ্র ঘোষিত প্রার্থীকে নিয়ে আমরা গণসংযোগ অব্যাহত রেখেছি। ভোটারদের কাছ থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা