শিরোনাম
ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

তাহিরপুরে মাদকচক্রে পুলিশের আঘাত, গ্রেপ্তার দুই

প্রকাশিত:রবিবার ১৯ জুলাই ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৯ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:দীর্ঘদিন ধরে শ্রীপুর বাজারে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগ নিয়ে উদ্বেগ ছিল স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অভিযোগ,বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ এবং একাধিক মাদকবিরোধী মানববন্ধন হলেও স্থানীয়দের দাবি, দৃশ্যমান আইনগত অভিযান ছিল সীমিত।এমন প্রেক্ষাপটে তাহিরপুর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ।দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।অনেকেই মনে করছেন,নিয়মিত ও নিরপেক্ষ অভিযান অব্যাহত থাকলে শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার(১৮ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ নেকবর আলী (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কালা শ্রীপুর (কুড়েরপাড়) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় মামলা নং-২০(৭)২৬ রুজু করা হয়েছে।একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর এলাকায় নিজ বসতঘরে মাদক কেনাবেচার সময় স্থানীয়রা আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. আলমগীর (৩৫)কে ১০ পুড়িয়া গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফকিরনগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে। এ ঘটনায় তাহিরপুর থানায় মামলা নং-২১(৭)২৬ রুজু করা হয়েছে।এদিকে, ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তিনজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা,সাম্প্রতিক এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে মাদকের বিস্তার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে তারা চান, মাদকের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত নেটওয়ার্কের বিরুদ্ধেও ধারাবাহিক ও নিরপেক্ষ অভিযান অব্যাহত থাকুক।


আরও খবর




সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা