শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওর রক্ষায় শক্ত পদক্ষেপ:৪৪ কোটি টাকার প্রকল্পে ফিরবে হাওরের প্রাণ

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের আন্তর্জাতিক রামসার সাইট ও দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাধার টাঙ্গুয়ার হাওর রক্ষায় পরিবেশ অধিদপ্তর ৪৪ কোটি টাকার একটি বড়মাপের সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। ইউএনডিপি অর্থায়িত এই প্রকল্পটি ২০২৯ সাল পর্যন্ত চলবে এবং এটি টাঙ্গুয়ার হাওরের ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক পরিবেশ পুনরুদ্ধার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের আওতায় ৮০০ হেক্টর পাখির আবাসস্থল, ৪০০ হেক্টর জলাভূমি, ৩০০ হেক্টর নলখাগড়া ও ২০ হেক্টর বিল পুনরুদ্ধারের কাজ করা হবে। এতে হাওরের পানির ভারসাম্য রক্ষা,মাছ ও পাখির প্রজনন বৃদ্ধি, জীববৈচিত্র্য উন্নয়ন এবং প্রতিবেশ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটবে।পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ দেওয়া হবে।

এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত দুই দিনব্যাপী কর্মশালা ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।প্রথম দিনের কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়; সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে তাহিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক। উভয় কর্মশালা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জাওয়াতা আফনান।

তাহিরপুরের কর্মশালার প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.মোঃ কামরুজ্জামান এনডিসি,যিনি বলেন,টাঙ্গুয়ার হাওর বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি জলাভূমি। এর সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।এই প্রকল্প হাওর সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কর্মশালায় বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলায়মান হায়দার,পরিচালক একেএম রফিকুল ইসলাম,পরিচালক হাসান হাছিবুর রহমান,সিলেট বিভাগীয় উপপরিচালক ফেরদৌস আলম,মধ্যনগর ইউএনও উজ্জ্বল রায়,তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য,টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, আধিবাসী নেতা এন্ড্রু সলোমার,সাংবাদিক তানভীর আহমেদ,সৈকত হাসান,রুকন উদ্দিন,টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং গোলাবাড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি খসরুল আলম।

জেলা পর্যায়ের কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা,সিলেট বিভাগীয় পরিচালক ফেরদৌস আনোয়ার এবং ইউএনডিপি প্রতিনিধি আজাদ রহমান। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরাও হাওরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

বক্তারা জানান,অতিরিক্ত সম্পদ আহরণ নিয়ন্ত্রণ, নলখাগড়া নিধন বন্ধ, পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা,বিকল্প জীবিকা নিশ্চিত করা এবং হাওরবাসীর আচরণ পরিবর্তন ছাড়া টাঙ্গুয়ার হাওরকে টেকসইভাবে রক্ষা করা সম্ভব নয়। তারা সতর্ক করেন যে,হাওরের জলাভূমি সংকুচিত হচ্ছে, পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে এবং মাছের পরিমাণ কমছে যা পরিবেশগত সংকটের ইঙ্গিত বহন করছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, প্রকল্প বাস্তবায়িত হলে মৃতপ্রায় বিল পুনরুজ্জীবন,জলাভূমির পানিসঞ্চয় ক্ষমতা বৃদ্ধি,নলখাগড়া পুনরুদ্ধার,পাখি মাছের সংখ্যা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য উন্নয়নের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত ভারসাম্য পুনঃস্থাপিত হবে। অধিদপ্তর আশা করছে,সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে টাঙ্গুয়ার হাওর তার ঐতিহ্য,সৌন্দর্য ও জীববৈচিত্র্য পুনরায় ফিরে পাবে।


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ