শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

তারের জঞ্জাল আর কতকাল?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অপরিকল্পিত নগরায়ণ, দূষণ-দখল, লক্কড়-ঝক্কড় গণপরিবহনে এমনিতেই যেন ‘শ্রীহীন’ রাজধানী শহর ঢাকা। এর মধ্যে শহরজুড়ে তারের জঞ্জালে হচ্ছে দৃশ্যদূষণ। ঘটছে দুর্ঘটনা। চলতে-ফিরতে মাথার ওপর ঝুলে থাকা এসব তার চোখকে স্বস্তি দেয় না। বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পরও নির্বিকার দুই সিটি করপোরেশন।


নাগরিকদের অভিযোগ, একটি দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে ঝুলন্ত তার ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নগরীজুড়ে যখন আধুনিকতা আর উন্নয়নের ছোঁয়া সেখানে দীর্ঘদিন ধরে ঝুলতে থাকা এসব তার বড়ই দৃষ্টিকটু। দ্রুত সময়ের মধ্যে এসব তার অপসারণে সিটি করপোরেশনের উদ্যোগ নেওয়া দরকার।




২০২০ সালে এসব অবৈধ তার অপসারণে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু তাদের সেই উদ্যোগ সেখানেই থমকে আছে। এখন বিষয়টি নিয়ে যেন কারও কোনো মাথাব্যথাই নেই।


ডিএসসিসি ও ডিএনসিসি সূত্র জানায়, ডিশের অবৈধ ক্যাবল লাইন, ইন্টারনেট লাইন, টেলিফোনের লাইন অপসারণ তাদের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। বিভিন্ন সময় তারা এ অভিযান চালান। এরই মধ্যে রাজধানীর ধানমন্ডি ও গুলশান অ্যাভিনিউর সব তার মাটির নিচে নেওয়া হয়েছে।


যদিও সরেজমিনে ধানমন্ডি ও গুলশান অ্যাভিনিউ ঘুরে তাদের দাবির পুরোপুরি সত্যতা মেলেনি। অনেক স্থানে ফের তারের জঞ্জাল দেখা গেছে।



গত ৭ জুলাই সড়ক ও ফুটপাতের ওপর ঝুলে থাকা তারের জঞ্জালের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশ করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পোস্টে তারের জঞ্জাল থেকে নগরবাসীর মুক্তি মিলবে কবে- এমন প্রশ্ন রাখেন তিনি। মোস্তাফা জব্বার লেখেন, ‘এই তারের জঞ্জাল থেকে নগরবাসীর মুক্তি মিলবে কবে? এনটিটিএনদের লাইসেন্সই দেওয়া হয়েছে যাতে তারা তারগুলোকে ভূগর্ভস্থ করে। কিন্তু বিগত কয়েক বছরেও তারা কোনো কাজ করেনি।’


ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ২০২০ সালের মে মাসে ডিএসসিসিতে শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসিতে আতিকুল ইসলাম মেয়র হিসেবে যোগ দেন। দায়িত্ব পাওয়ার পর ওই বছরের ৫ আগস্ট থেকে ধারাবাহিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শান্তিনগর, ধানমন্ডি, সিটি কলেজ, নগর ভবনের চারপাশ, ওয়ারী, মুগদা এলাকার সব ইন্টারনেট ও ডিশ লাইনের তার অপসারণ করে ডিএসসিসি।


অভিযানের পর প্রতিদিন তিন ঘণ্টা করে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে প্রতিবাদ জানায় দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। তখন ক্যাবল অপারেটরদের চাপের মুখে ঢাকায় ঝুলে থাকা তারের জঞ্জাল কেটে ফেলার অভিযান স্থগিত করে ডিএসসিসি। দুপক্ষের এক সমঝোতা বৈঠকের পর পাইলট প্রকল্প হিসেবে ধানমন্ডির ঝুলন্ত তার মাটির নিচে সরিয়ে নিতে রাজি হন ক্যাবল অপারেটররা। সে অনুযায়ী প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করে পুরো ধানমন্ডি এলাকার তার মাটির নিচে নিয়ে যান আইএসপিএবিসহ অন্য কেবল অপারেটররা।


তবে সরেজমিনে ধানমন্ডি ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কে ইন্টারনেট, ক্যাবল লাইন ও টেলিফোনের তার ঝুলছে। এর মধ্যে সাত মসজিদ রোড ও মিরপুর রোডে তারের সংখ্যা বেশি। ধানমন্ডি এলাকাটি ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন।



এ ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা বলেন, ‘সিটি করপোরেশনের চাপে দুই বছর আগে সব তার মাটির নিচে নিয়ে গেছেন ক্যাবল অপারেটরেরা। এতে আগের চেয়ে সড়ক ও ফুটপাতে তারের জঞ্জাল কমেছে। তবে ধানমন্ডির বাইরে ওয়ার্ডের পূর্ব রায়ের বাজার, আফসার উদ্দিন রোড, শেরেবাংলা রোড, মিতালি রোড এলাকায় আগের চেয়ে বেশি তার ঝুলছে। এতে মহল্লার পরিবেশ আগের চেয়ে বেশি নোংরা হচ্ছে।’


জানতে চাইলে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘ঢাকা দক্ষিণের মেয়রের নির্দেশে আমরা ধানমন্ডিতে শতভাগ ইন্টারনেট লাইন মাটির নিচে নিয়ে গেছি। এটা আমাদের পাইলট প্রকল্প ছিল। প্রকল্পটি বাস্তবায়ন করে আমরা উদাহরণ সৃষ্টি করেছি। এখন আমরা পুরো ঢাকা শহরে ইন্টারনেট লাইন মাটির নিচে নিয়ে যেতে প্রস্তুত।’


নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘এ কাজটি করার আগে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। এবার আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার সব তার মাটির নিচ দিয়ে নিতে চাই। এজন্য চলতি বছরের শুরুর দিকে ডিএসসিসিতে আবেদন করেছি। কিন্তু তারা এখনো অনুমতি দেয়নি।’


তবে ভিন্ন কথা বলেছেন ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। তিনি বলেন, ‘২০২০ সালেই আইএসপিএবিসহ অন্য ক্যাবল প্রতিষ্ঠানগুলোকে পুরো ঢাকা শহরে ঝুলে থাকা তার অপসারণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা যথাসময়ে করেনি। আমার জানামতে চলতি বছরের শুরুতে আইএসপিএবির পক্ষ থেকে কোনো আবেদন জমা হয়নি। তবে সড়ক ও ফুটপাতের ওপর ঝুলতে থাকা অবৈধ তার অপসারণে ডিএসসিসি বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে। আগামী দিনগুলোতে করপোরেশনের এ কাজ অব্যাহত থাকবে।’

তারের জঞ্জাল বিষয়ে ডিএনসিসির উদ্যোগ ও বক্তব্য


ডিএনসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ২০২০ সালের আগস্ট থেকে সড়কে ঝুলে থাকা তার অপসারণের উদ্যোগ নিয়েছিল ডিএনসিসি। কিন্তু ওই সময় ডিএসসিসির উচ্ছেদের প্রতিবাদে আইএসপিএবির প্রতিবাদ দেখে কিছুটা সময় নেয় ডিএনসিসি। তখন পরিকল্পিতভাবে ঝুলন্ত তার মাটির নিচে স্থানান্তরের লক্ষ্যে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করে উত্তর সিটি।


তাদের ওই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঝুলন্ত তার সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ আর এগোয়নি। সম্প্রতি বাড্ডা, গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে তারের জঞ্জাল দেখা যায়।


বনানীর ৮ নম্বর রোডের বাসিন্দা আক্তার হোসেন বলেন, ‘ঢাকার প্রায় সব রাস্তার পাশেই মাথার ওপর এখন ক্যাবল লাইন, ইন্টারনেট সার্ভিস, টেলিফোন লাইন আর বিদ্যুতের লাইনের তারের জঞ্জাল। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এসব তার ছিঁড়ে বিভিন্ন সময়ে সমস্যা তৈরি হয়। এসব তার মাঝে-মধ্যে অগ্নিকাণ্ডেরও কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সিটি করপোরেশন। আমরা আর কতকাল এগুলো দেখবো।’



ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, ‘২০২০ সালের আগস্টের পর থেকে গুলশান, বনানীসহ নগরের বিভিন্ন এলাকায় অবৈধ তার অপসারণে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। এই অভিযান অব্যাহত আছে। যখনই কোনো এলাকায় সড়কবাতি বা বৈদ্যুতিক খুঁটিতে তার বেশি ঝুলতে দেখা যায়, তা কেটে ফেলা হয়।’


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী