শিরোনাম
আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন অষ্টগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু ২৫ অক্টোবর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নয়ন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশসহ ১৫টি দেশের ৯০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ২৫০ জন অ্যাকাডেমিক ও স্কলার অংশগ্রহণ করবেন। তিনদিনব্যাপী এই সেমিনারটি আগামী ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুলশানের সিক্স সিজন্স হোটেলে অনুষ্ঠিত হবে। 


বুধবার (২৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ড. মো. শরিফুল আলম।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি। বিশ্বের ২৫ শতাংশ থেকে বেশি জনসংখ্যার আবাসন এই অঞ্চল। অন্যান্য ভূখণ্ডের তুলনায় দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হলেও এখানকার আনুমানিক উন্নয়ন বৃদ্ধির হার মাত্র ৬ শতাংশের নিচে। 



অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সত্ত্বেও বেশ কিছু কাঠামোগত সমস্যা নিয়ে জর্জরিত থাকায় এই অঞ্চলের বৃদ্ধির হার কম বলে ধারণা করা হয়। এই সমস্যা সমাধানে বিশ্লেষণ এবং সংলাপ অত্যন্ত প্রয়োজন। পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট এজেন্সিগুলির পক্ষে এককভাবে এত বড় টেকসই উন্নয়ন এজেন্ডা পরিচালনা করা প্রায় অসম্ভব। 


আন্তর্জাতিক সম্প্রদায়ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সামগ্রিক ব্যবস্থার উপর জোর দিয়েছে। শুধুমাত্র রাষ্ট্র-চালিত উন্নয়ন সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই এই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। এই সংক্রান্ত বিশ্লেষণ এবং সংলাপের লক্ষ্যে তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।


তিনি বলেন, এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা। সেই সাথে এই অঞ্চলের অগ্রগতির জন্য টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের এজেন্ডাকে এগিয়ে নিতে সহযোগিতা করা। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ন্যায্যতা নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়া এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করার ধারণাকে অন্তর্ভুক্ত করবে এই কনফারেন্স। 


আলোচনার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং অন্যান্য বিষয় সম্পর্কিত বর্তমান অবস্থার একটি সাধারণ চিত্র পাওয়া যাবে এই কনফারেন্সে যা অ্যাডভোকেসি এবং গবেষণা সংস্থাগুলি তাদের কাজের জন্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসাবে ব্যবহার করতে পারবেন।


কনফারেন্সে বাংলাদেশসহ ১৫টি দেশের এবং ৯০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান হতে ২৫০ জন অ্যাকাডেমিক ও স্কলার অংশগ্রহণ করবেন এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরবেন। জাতীয় পর্যায়ের গবেষকদের পাশাপাশি ৪০ জন বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত থাকবেন এ কনফারেন্সে।


এই কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর আনিস চৌধুরী 'সাউথ এশিয়া ইন এশিয়ান সেঞ্চুরি : এসডিজিএস এন্ড বিওয়ান্ড' বিষয়ে কিনোট স্পিস উপস্থাপন করবেন। কনফারেন্সে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের চেয়ারপারসন প্রফেসর এসএমএ ফয়েজ।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক এডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখলাক হক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মিলি রহমান প্রমুখ।


আরও খবর
মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ