শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম, ​শেরপুর প্রতিনিধি:

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের ‘উত্তর খাড়িয়া আরএইচডি–দক্ষিণ খাড়িয়া’ সড়কে মৃগী নদীর ওপর সেতু নির্মাণকাজ ৩ বছরেও শেষ হয়নি। একদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পাহাড়ি ঢলে সাময়িক কাঠের সাঁকোটি ভেসে যাওয়ায় বর্তমানে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণ খড়িয়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা।


​স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো একটি সেতু ভেঙে পড়ার পর ২০২৩ সালের জুলাই মাসে প্রায় ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৫৭ মিটারের নতুন আরসিসি গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু করে চট্টগ্রামের 'মেসার্স মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিঃ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয়দের অভিযোগ, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজ ফেলে রেখে চলে যান সংশ্লিষ্ট ঠিকাদার।


​এদিকে, মূল সেতুর পাশ দিয়ে চলাচলের জন্য একটি বিকল্প কাঠের সাঁকো তৈরি করা হয়েছিল। তবে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সেই সাঁকোটিও ভেসে যায়। এতে করে ওই অঞ্চলের কৃষি পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছে এবং চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

​স্থানীয় কৃষক ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, তিন বছর ধরে সেতু না থাকায় তারা কার্যত বন্দি জীবনযাপন করছেন। খেতের ফসল হাটে নেওয়া কিংবা সন্তানদের স্কুলে পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত সেতুটি নির্মাণের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানান তারা।

​ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রনকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।


​তবে শ্রীবরদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মশিউর রহমান জানান, আবহাওয়া ও সাম্প্রতিক পাহাড়ি ঢলের কারণে কাজটি বিলম্বিত হয়েছে। ব্রিজের উপরিভাগের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় পাহাড়ি ঢল আসায় কাজ আটকায়। ভেঙে যাওয়া বিকল্প কাঠের সাঁকোটি দ্রুত মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে এবং আবহাওয়া অনুকূলে আসলেই ব্রিজের কাজ শুরু হবে।


​ভোগান্তি থেকে মুক্তি পেতে সাময়িক কাঠের সাঁকো মেরামতের পাশাপাশি মূল সেতুর কাজ দ্রুত শেষ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২