শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
উজানি ঢলে ফসলহানির শঙ্কা

তিস্তার জেগে ওঠা চরে বিস্তীর্ণ ফসলের মাঠ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লালমনিরহাটের বুক চিরে বয়ে গেছে নদী তিস্তা। অত্যন্ত খরস্রোতা তিস্তা নদীর শুষ্ক মৌসুমে শুকিয়ে প্রায় পানি শূন্য হয়ে পড়ে রয়েছে। পানি শূন্য চরে এ বছর ব্যাপকহারে রবি ফসল চাষ করেছে চাষিরা। একরের পর একর জমি জুড়ে আবাদ করা হয়েছে পেঁয়াজ, ভুট্টা, গম, বাদাম, আলু, মরিচ, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া, মরিচ, সরিষা, তামাক, গাঁজর, ধান, ধনিয়াপাতাসহ নানা শাকসবজি। ফসলের এসব খেতে কাজ করছেন কৃষক কৃষাণী ও কয়েকশ দিনমজুর কৃষি শ্রমিক।


কেউ সেচযন্ত্রে (শ্যালো মেশিন), কেউ বা সৌরচালিত আবার কেউ বা বৈদ্যুতিক পাম্প দিয়ে খেতে পানি দিচ্ছেন। কেউ নিড়ানি দিচ্ছেন। আবার কেউ আগাছা তুলছেন। কর্মব্যস্ত তিস্তা পাড়ের নদীকূলের কৃষি ও দিনমজুর পরিবারগুলো। সবার স্বপ্ন বাম্পার ফলন হবে। সেই স্বপ্নের প্রধান বাঁধাও আছে, তা হচ্ছে উজানি ঢলে হরকার (আকস্মিক) বন্যায় ফসলহানির আশঙ্কা।


গত বর্ষা মৌসুমে বন্যার কারণে এবারে তিস্তার চরে বাম্পার ফলন হয়েছে, সেই বন্যার আশঙ্কায় ফসলহানিতে ভুগছে কৃষক পরিবারগুলো। কৃষক পরিবারগুলোর দাবি সরকারের উচ্চ পর্যায়ে যাতে আলোচনা করে রাখে তিস্তায় উজানের ঢল যেন শুস্ক মৌসুমে হঠাৎ না ছাড়ে। যাতে কমপক্ষে উঠতি ফসল তোলার সময় দেয়। অনেকে শিক্ষিত বেকার ধার দেনা করে প্রজেক্ট আকারে আলু, গম, ভুট্টা, গাঁজর চাষ করেছে। এসব প্রজেক্টে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে।



লালমনিরহাট সদর উপজেলা, আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, হাতীবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলার উপর দিয়ে প্রায় ১৩৫ কিলোমিটার তিস্তা নদী প্রবাহিত। কোথাও এর প্রস্থ ৮ হতে ১২ কিলোমিটার। শুষ্ক মৌসুমে বিশাল বিশাল চর জেগে উঠেছে। বিস্তৃত চরে এখন আবাদ হচ্ছে রবি ফসল। অথচ কয়েক বছর আগেও অবস্থা এ রকম ছিল না। মাঠের পর মাঠ পরে থাকত ধু-ধু বালুচর। তিস্তা বর্ষা ও শুষ্ক দুই মৌসুমে ছিল মানুষের কাছে অভিশাপ । এখন দিন পাল্টে গেছে। তিস্তার চরের বালুর এসব জমিতে এখন নানা রকমের শাকসবজি ফলিয়ে আয় করছেন স্থানীয় কৃষকেরা।


গত কয়েক বছরের চেয়ে এবার দুই উপজেলায় সর্বাধিক রবি শস্যের আবাদ হয়েছে। কারণ, গত বছরের বন্যার পর এবার চরে পলি পড়েছে বেশি। গত বর্ষা মৌসুমে ভারতের ৪০০ বছরের পুরনো একটি বাঁধ ভেঙে যায়। সেই বাঁধের পলিমাটি প্রবাহিত হয়ে আসে তিস্তা নদী দিয়ে। গোটা তিস্তায় বালুতে জমে যায় প্রায় ৪ ইঞ্চি পুরুত্বের পলি জমে যায়। সেই পলির কারনে ফসল হয়েছে সবুজের সমারোহ।



পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রমতে, ‘তিস্তা ও ধরলা নদী বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী। এ নদী দুটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি ও কোচবিহার জেলা হয়ে প্রবাহিত। গতিপথ পরিবর্তন করে উপজেলা দহগ্রাম ইউনিয়নের বৃহত্তর অংশ জুড়ে বয়ে চলেছে তিস্তা। মূলত দহগ্রাম হতে আবার ভারত হয়ে চলে গেছে পরে আবার ভারত হয়ে পাশের হাতীবান্ধায় তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে। এভাবে কুড়িগ্রামে গিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশে গেছে।


অপরদিকে ভারতের চ্যাংড়াবান্দা হয়ে পাটগ্রামে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। পাটগ্রাম উপজেলার কয়েকটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবারও ভারতে ঢুকেছে। এভাবে আবারও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। নদী দুইটির প্রবশে মুখে ভারত সরকার বাঁধ তৈরি করেছে। এতে করে ভারত এই নদী দুইটির পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। তারা শুষ্ক মৌসুমে পুরো পানি প্রত্যাহার করে নেয় আবার বর্ষা অতিরিক্ত পানি ছেড়ে দেয়। এতে দেশের বিস্তীর্ণ এলাকা পানিতে প্লাবিত হয়।



২০২৩ সালের ৪ অক্টোবর ও ১৮ অক্টোবর উজান হতে আকস্মিক ঢল ছেড়ে দেওয়া তিস্তা নদীর উপকূল দহগ্রামসহ তিস্তা পাড়ের কমপক্ষে ৫৫টি গ্রামে প্রবল বন্যা দেখা দেয়। বর্তমানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে তিস্তা নদীল পানির তোড়ে প্রতি বছর দহগ্রাম ছিটমহলটির জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে তিস্তা নদী গর্ভে। এমন চলতে থাকলে বাংলাদেশের মানচিত্র হতে একদিন হারিয়ে যাবে দহগ্রাম আঙ্গোরপোতা ছিটমহলটি।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলায় ২৩ হাজার ৫২৭ হেক্টর আবাদযোগ্য জমি আছে। শুধু তিস্তার চরে ভুট্টার চাষ হয়েছে ১ হাজার ৮৯৭ হেক্টর জমিতে। এ ছাড়া গম ১৫ হেক্টর, আলু ১৫ হেক্টর, মরিচ ১০ হেক্টর, চিনাবাদাম ৭৫ হেক্টর জমিতে আবাদ হচ্ছে। আর পাটগ্রাম উপজেলায় ২১ হাজার ২৬০ হেক্টর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। এবার উপজেলার দহগ্রাম তিস্তার চর ও জগতবেড় এবং জোংড়া ইউনিয়নের ধরলা নদীর চরাঞ্চলে ভুট্টা আবাদ হচ্ছে ৬৫ হেক্টর জমিতে। একই সঙ্গে গম ২৫ হেক্টর, আলু ১৫ হেক্টর, মিষ্টিকুমড়া ৮ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। জেলায় তিস্তার চরাঞ্চল নিয়ে কোনো পৃথক হিসেবে কৃষি বিভাগের কাছে নেই। তিস্তার চরাঞ্চলের কৃষি নিয়েও কোনো পৃথক পরিকল্পনা কৃষি বিভাগের নেই। তারা জেলার কৃষির মধ্যে চরের কৃষিকে অন্তর্ভুক্ত করে রেখেছে। চরের কৃষক ও কৃষি নিয়ে কৃষি বিভাগের কোনো মাথা ব্যাথা নেই। তিস্তা ও ধরলা চরের কৃষি যে পৃথক কৃষি পরিকল্পনায় হয়ে আসছে সেটার পুরো কৃতিত্ব চরের কৃষকের।


পাটগ্রামের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল গাফ্ফার ও হাতীবান্ধা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, বর্ষার শেষ দিকে তিস্তা ও ধরলা নদীতে হরকা বন্যা হয়। এতে বর্ষা মৌসুমের বন্যার পানির সাথে ব্যাপক ঘোলা পানি আসে। শুষ্ক মৌসুমে নদীর পানি স্থির হলে সেই ঘোলা পানি চরগুলোতে কাদামাটির আস্তরণ ফেলে, সেইটি মূলত পলিমাটি। এতে স্থানীয় কৃষকেরা সবাই তিস্তার চরে চাষাবাদে ঝুঁকে পড়েছে। এবারে ফসল ফলেছে বাম্পার। কম খরচে ফসল বেশ ভালো হয়েছে। রবি ফসল আলু, বেগুন, কপি ও সবজিতে কৃষক দামও পেয়েছে। বাড়তি পেঁয়াজ, রসুন, কাউন, ধান, তামাক, গম, ভুট্টা ফসল চরে রয়েছে। কৃষকের ভয় আকস্মিক বন্যার। যদি আকস্মিক বন্যা না হয়, ফলন ভালো হবে।


তারা অনুমান করছেন, এসব চরে উৎপাদিত ফসলের মূল্য পুরো তিস্তার চরে প্রায় ৮ লাখ হেক্টরে একশত কোটি টাকা হবে। তিস্তা চরের কৃষি রংপুর বিভাগের ৮টি জেলাকে ঘিরে। ৮টি জেলায় তিস্তা নদীর চরে প্রায় একশত কোটি টাকার কৃষি শস্য উৎপাদন হয়।


২০২৩ সালে ৪ অক্টোবরের বন্যায় শুধুমাত্র লালমনিরহাট জেলায় ক্ষতি হয়েছে একশত কোটি টাকা। এই ক্ষয়ক্ষতি জেলা প্রশাসন নির্ধারণ করেছে। বড়খাতা কৃষি উন্নয়ন ব্যাংক ভুট্টাসহ কৃষি ঋণ বিতারণ করেছে এ বছর প্রায় একশত কোটি টাকা। উপজেলা কৃষি কার্যালয় থেকে চরাঞ্চলে চাষাবাদে জন্য পৃথক কোন কর্মসূচি নেই। তবে চরের কৃষক প্রয়োজনমত সকল পরামর্শ পেয়ে আসছে। কৃষকদের চাহিদা মতো প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে চরের কৃষি ও কৃষক নিয়ে পৃথক সরকারি কার্যক্রম গ্রহণ করলে অর্থনৈতিকভাবে দেশ ও কৃষি অনেক এগিয়ে যাবে।


বাংলাদেশের সাথে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এরমধ্যে কুশিয়ারি নদী ছাড়া কোনো নদীর পানি বণ্টন চুক্তি বাংলাদেশের সাথে নেই। এমন কী বর্ষা মৌসুমের ৬ মাস ছাড়া ভারতের সাথে অভিন্ন নদীর পানি প্রবাহের তথ্য বা আকস্মিক বন্যার তথ্য আগাম সর্তকতা হিসেবে বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডকে জানায় না। পুরো বছর যাতে আগাম তথ্য জানানো হয়। এ বিষয়ে দাবি উঠেছে।


জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, তিস্তা চরের উজানি ঢলের খবর ভারত জানালে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানানো হয়। ভারত হরকার বন্যার খবর জানালে আমরা দ্রুত চরাঞ্চলের মানুষকে জানাব। ফসল রক্ষায় হঠাৎ যাতে শুষ্ক মৌসুমে বন্যা না আসে বিষয়টি সরকারকে জাননো হবে। আপনারাও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রাখবেন।


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল