শিরোনাম
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত:শনিবার ২১ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ২১ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুগল মিটের মাধ্যমে ‘মাতৃভাষার মানচিত্রে ঐতিহাসিক একুশ: সংগ্রাম, স্বপ্ন ও সম্ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হুমাইরা খানম জেরীনের সভাপতিত্বে এবং সদস্য বরকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাখার সম্পাদকীয় পর্ষদ সদস্য রাইহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, লেখক ও গবেষক ড. মো. আবু সালেহ। তিনি তাঁর বক্তব্যে দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্বায়নের করাল গ্রাসে আমাদের অনেক বাঙালি ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে এবং মূলত ব্যক্তি পর্যায়ে চর্চার অভাবেই এমনটি ঘটছে। বিভিন্ন গবেষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে বেশিরভাগ গবেষণা ইংরেজি ভাষায় হচ্ছে। মাতৃভাষায় গবেষণা প্রবন্ধ প্রকাশে গবেষকদের আরও বেশি উৎসাহিত করা উচিত।

এছাড়া, বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে পণ্যের ব্যবহার নির্দেশিকা বাধ্যতামূলকভাবে বাংলায় রাখার সরকারি নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এমন উদ্যোগ নেওয়া হলে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়বে। মূল আলোচনা শেষে তিনি আগ্রহী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। চমৎকার এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি তরুণ লেখকদের লেখালেখি চালিয়ে যেতে এবং বেশি বেশি বই পড়ার আহ্বান জানান।

আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অধ্যয়ন ইনস্টিটিউটের এমফিল গবেষক এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ। তিনি রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, অন্য ভাষা শেখার পাশাপাশি আমাদের প্রাণের ভাষা বাংলাকে ভালোভাবে আয়ত্ত ও ব্যবহার করতে হবে। একইসাথে তিনি রাষ্ট্রীয়ভাবে বাংলাকে আরও সুচারুভাবে ব্যবহারের আহ্বান জানান।

পরিশেষে সভাপতি হুমাইরা খানম জেরীনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

/শুভ্র


আরও খবর




মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং