শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-০৩ (রামপাল-মংলা) আসনে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের আলোচনা

প্রকাশিত:রবিবার ২০ জুলাই ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




মেহেদী হাসান, রামপাল প্রতিনিধি।।

সারা দেশের মতো বাগেরহাট-০৩ (রামপাল-মংলা) আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে মাঠঘাট, রাজনৈতিক অঙ্গন থেকে অফিস আদালত—সবখানেই আলোচনায় উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম।


এ আসনে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলটি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদকে।


অন্যদিকে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী হিসেবে উঠে আসছে কয়েকজন পরিচিত মুখের নাম। এদের মধ্যে রয়েছেন দলটির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপি নেতা ডা. শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম খোকন। তবে সাধারণ জনগণ ও তরুণ ভোটারদের মাঝে সবচেয়ে আলোচিত নাম—ডেপুটি অ্যাটর্নি জেনারেল গাজী এম এইচ তামীম।


গাজী তামীমের রাজনৈতিক পরিচিতি মূলত পারিবারিকভাবে প্রতিষ্ঠিত। তিনি শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহ.)-এর সন্তান। গাজী আবুবকর আশির দশক থেকে রামপাল-মংলার রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে জামায়াত-জোট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ২০০৪ সালে তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন।


তার পুত্র গাজী এম এইচ তামীম ছাত্রজীবনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে মূলধারার রাজনীতির সাথে যুক্ত হন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন।


গাজী তামীম জানান, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সরাসরি নির্বাচনী মাঠে না নামলেও, আমার পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহ.)-এর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে আত্মকর্মসংস্থান, কুরআন শিক্ষাকেন্দ্র ও একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।


রামপাল-মংলার সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা গেছে, “দল নয়, প্রার্থীই মূল বিবেচ্য। জনগণ এখন সৎ, জনকল্যাণে নিবেদিত, পরোপকারী ও ব্যক্তিত্বসম্পন্ন কাউকেই সংসদে দেখতে চায়।”


তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি কোনো দল যোগ্য প্রার্থী বাছাইয়ে ভুল করে বসে, তবে তার খেসারত দিতে হতে পারে ভোটের মাঠেই।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা