শিরোনাম
টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা কর্মকর্তাপুলিশের কার্যক্রম দেখতে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচ কলেজছাত্রী লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদনে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদকসহ আটক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আবু রায়হান টাঙ্গাইল বুরো:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ হিন্দুধর্মাবলম্বী মানুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এতে ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি-পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুর'সহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং উপহারসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের উপহার দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কাজেই ভয়ভীতির কোনো বিষয় নেই। আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ'সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।


আরও খবর
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক

বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬





টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক

পঞ্চগড়ে একই পরিবারে পিতা-পুত্রের সার ডিলার লাইসেন্স, বাতিল চেয়ে অভিযোগ

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ

রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী দাদশী ইউনিয়ন স্বপ্নডাঙ্গা পাঠশালায় আয়োজন করা হয় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইন

ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা

নারায়ণগঞ্জে পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

কাশিমপুরে বিএনপির নতুন ঠিকানা,মেয়র পদে নির্বাচনের ঘোষণা শওকত সরকারের

সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে চাচী নিহত, মা ও চাচাতো ভাই আহত

সাতক্ষীরার পাঁচ উপজেলার ৯১ মণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান

পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক

পঞ্চগড়ে একই পরিবারে পিতা-পুত্রের সার ডিলার লাইসেন্স, বাতিল চেয়ে অভিযোগ

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীনগরে ১৪০ জন দু:স্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ

রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

রাজবাড়ী দাদশী ইউনিয়ন স্বপ্নডাঙ্গা পাঠশালায় আয়োজন করা হয় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইন

ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা

নারায়ণগঞ্জে পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২

বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

কাশিমপুরে বিএনপির নতুন ঠিকানা,মেয়র পদে নির্বাচনের ঘোষণা শওকত সরকারের