
। সোহাগ রানা, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন স্বপ্নডাঙ্গা পাঠশালা -য় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (VBD) টিমের উদ্যোগে আয়োজন করা হয় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন হয়ে উঠতে পারে এবং নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারে, সেই লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু রোগের কারণ, প্রতিকার,ও ক্ষতিকর দিক ও পরিচ্ছন্নতার গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়। শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সাথে নিয়ে পাঠশালা প্রাঙ্গণ ও চারপাশের পরিবেশ ডেঙ্গুমুক্ত রাখতে পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান: ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। জমে থাকা পানি অপসারণ করা হয়। দিনব্যাপী কার্যক্রমের শুরুতে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মশার প্রজননস্থল হতে পারে এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, আবর্জনা ও অন্যান্য অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়। একই সঙ্গে কার্যালয়ের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পরবর্তী পর্যায়ে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা, টব, পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলার ভলেন্টিয়ারবৃন্দ এবং স্বপ্নডাঙ্গা পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।





























