শিরোনাম
আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক ই-সিগারেট নিষিদ্ধ ও তামাক নিয়ন্ত্রণে রাজশাহীতে আলোচনা কর্মকর্তাপুলিশের কার্যক্রম দেখতে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচ কলেজছাত্রী লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদনে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬

কাশিমপুরে বিএনপির নতুন ঠিকানা,মেয়র পদে নির্বাচনের ঘোষণা শওকত সরকারের

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

   মোঃ সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর   গাজীপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাশিমপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন গণসংযোগ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।  কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, থানা বিএনপির বর্তমান ২ নম্বর সদস্য এবং হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আকবর হোসেন মাস্টারের সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় নতুন এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি শওকত হোসেন সরকারকে সঙ্গে নিয়ে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন আকবর হোসেন মাস্টার।  কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতব্বর। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের আয়োজক আকবর হোসেন মাস্টার বলেন, কাশিমপুরের প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদদের একত্রিত হওয়ার পাশাপাশি ইতিবাচক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে এ গণসংযোগ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে সাধারণ মানুষের কাছে বিএনপির আদর্শ ও বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দলের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।  প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। একটি ‘গ্রিন ও ক্লিন’ সিটি গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে শওকত হোসেন সরকার বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। গাজীপুরকে একটি বিশ্বমানের আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্যে নগরবাসীর সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।  অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরও খবর




বোদায় পোকার তাণ্ডবে ফসল ধ্বংসের মুখে: দায়িত্বে অবহেলা নাকি উধাও কৃষি কর্মকর্তা

আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত

আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে নৃশংস নির্যাতন, হাসপাতালে মৃত্যু

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু

জয়দেবপুর রেল ফাঁড়িতে হামলা: মাদক কারবারিদের আক্রমণ, পুলিশসহ আহত ৫, গ্রেফতার ৩

কলারোয়ায় দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ফুলবাড়িয়ায় মসজিদ ও মন্ডপে প্রবাসীর প্রায় ১৪ লাখ টাকা উপহার

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে মা ইলিশ রক্ষা অভিযান-ঘাটে ঘাটে বরফ জাল নিয়ে প্রস্তুত অর্ধশত ট্রলার

আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার

টাঙ্গাইলে ২৮০০ হিন্দুধর্মাবলম্বীকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক

পঞ্চগড়ে একই পরিবারে পিতা-পুত্রের সার ডিলার লাইসেন্স, বাতিল চেয়ে অভিযোগ

রাণীনগরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

বোদায় পোকার তাণ্ডবে ফসল ধ্বংসের মুখে: দায়িত্বে অবহেলা নাকি উধাও কৃষি কর্মকর্তা

আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত

আতিকনগরে “চাইনিজ বার” ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে নৃশংস নির্যাতন, হাসপাতালে মৃত্যু

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু

জয়দেবপুর রেল ফাঁড়িতে হামলা: মাদক কারবারিদের আক্রমণ, পুলিশসহ আহত ৫, গ্রেফতার ৩

কলারোয়ায় দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ফুলবাড়িয়ায় মসজিদ ও মন্ডপে প্রবাসীর প্রায় ১৪ লাখ টাকা উপহার

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে মা ইলিশ রক্ষা অভিযান-ঘাটে ঘাটে বরফ জাল নিয়ে প্রস্তুত অর্ধশত ট্রলার