শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

টাঙ্গুয়ার হাওরে প্রশাসনের কঠোর নজরদারি বিশ্ব পরিবেশ দিবসে মোবাইল কোর্টের অভিযানে প্লাস্টিক ধ্বংস, বিধি লঙ্ঘনে জরিমানা

প্রকাশিত:শুক্রবার ০৫ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৫ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ : সবুজ হাওরের বুকজুড়ে যখন দূষণের চাপ ও অনিয়ন্ত্রিত পর্যটনের প্রভাব প্রকৃতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে, তখনই পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ উপলক্ষে টাঙ্গুয়ার হাওরে পরিচালিত হয়েছে মোবাইল কোর্টের বিশেষ অভিযান,যেখানে পরিবেশ সংরক্ষণে দেখা গেছে দৃশ্যমান প্রশাসনিক তৎপরতা।জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেয় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্লাস্টিক বর্জ্য জব্দ করে তা ধ্বংস করা হয়,পাশাপাশি পর্যটকদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত এ মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক,তাহিরপুর উপজেলা-এর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহারুখ আলম শান্তনু এবং সিএনআরএস প্রকল্প উন্নয়ন কর্মী ছাইফুল চৌধুরী।অভিযানকালে হাওরে প্রবেশ করে নির্ধারিত নিয়ম অমান্য করে নোঙর করায় একটি হাউস বোটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।প্রশাসন সংশ্লিষ্টদের ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণবিষয়ক নির্দেশনা ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা প্রদান করে।অভিযান শেষে কর্মকর্তারা জানান,বিশ্ব ঐতিহ্যসদৃশ টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের নিয়মিত মনিটরিং ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। হাওরকে দূষণমুক্ত রাখতে প্রশাসন,পর্যটক ও স্থানীয় জনগণকে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত এমন কঠোর নজরদারি অব্যাহত থাকলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য আরও সুরক্ষিত থাকবে।অন্যদিকে একই দিনে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরাও আলমের দোয়ার মাছের অভয়াশ্রম এলাকায় হাউস বোটের অবস্থান নিয়ে নজরদারি বাড়িয়ে সংশ্লিষ্টদের সরে যেতে নির্দেশ দেন এবং সতর্ক করেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ