শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশিত:শুক্রবার ১২ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



শফিকুল স্টাফ রিপোর্টারঃ


গাজীপুর সিটি করপোরেশনের চলমান সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অসাবধানতা ও অবহেলায় এক  দুর্ঘটনা ঘটেছে। মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাজীবাগ এলাকায় একটি বিশাল আকৃতির রেন্ডি কড়াই গাছ উপড়ে সড়কের ওপর  পড়েছে। এতে গাজীপুর কালেক্টর স্কুলের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। একই সাথে ছিঁড়ে গেছে পল্লী বিদ্যুতের মূল লাইন, যার ফলে পুরো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ সময় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,   হাজীবাগ এলাকায় ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে সড়কের মাটি খননের কাজ করছিল সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানি (ইউডিসি)। কাজের সময় রাস্তার পাশে থাকা ওই বিশাল গাছটির সুরক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো গাছটির গোড়া ঘেঁষে গভীর করে মাটি সরিয়ে ফেলা হয়। এতে গাছটি তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক ওই সময় সড়ক দিয়ে স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করছিল। হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই বিশাল গাছটি হুড়মুড় করে সড়কের ওপর ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে কালেক্টর স্কুলের এক ছাত্র আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।



তীব্র বিদ্যুৎ বিপর্যয় ও যান চলাচল বন্ধ:


প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি সরাসরি সড়কের ওপর পড়ার আগে পাশে থাকা উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে তার ছিঁড়ে বিকট শব্দে শোনা যায়  এবং হাজীবাগ এলাকাসহ আশপাশের অসংখ্য বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশাল গাছটি আড়াআড়িভাবে সড়কের ওপর পড়ে থাকায় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।



দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পল্লী বিদ্যুতের কর্মীরা। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিশাল গাছটি কেটে খণ্ড খণ্ড করে সড়ক থেকে অপসারণ করে। গাছ সরানোর পর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, পল্লী বিদ্যুতের কর্মীদের তৎপরতায় ক্ষতিগ্রস্ত তার ও খুঁটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ সচল করার চেষ্টা চালাচ্ছেন।



স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কবার্তা না টাঙিয়ে এবং গাছটির গোড়া অরক্ষিত রেখে মাটি কাটা পুরোপুরি অপরাধমূলক অবহেলা। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন