শিরোনাম
তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চলমান টিআর ও কাবিখা প্রকল্পের ২০২৫-২৬ অর্থবছরের ১২টি ইউনিয়নের উন্নয়ন কাজের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান। রবিবার সকালে স্থানীয় একজন সাংবাদিক প্রকল্পসংক্রান্ত তথ্য চাইতে গেলে তিনি তথ্য দিতে অপারগতার কথা জানান।

অভিযোগ রয়েছে, এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি কোনো তথ্য দেব না। সচিব বললেও তথ্য না দিলে আমার কিছু হবে না। ইউএনও, ডিসি—যাকে খুশি জানান, আমি কারও কাছে তথ্য দিতে বাধ্য নই।

বর্তমানে মফিজুর রহমান কালিগঞ্জ উপজেলার দায়িত্ব পালনের পাশাপাশি দেবহাটা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। তার বিরুদ্ধে দুই উপজেলাতেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিদের একাংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক কালিগঞ্জ উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাবি করেন, টিআর ও কাবিখা প্রকল্পের বিল ছাড়ের আগে পিআইও মফিজুর রহমান প্রায় ২০ শতাংশ অর্থ কেটে রাখেন। তাদের ভাষায়, "এত ঘুষখোর পিআইও আগে দেখিনি। টাকা ছাড়া তিনি কিছুই বোঝেন না।"

একই ধরনের অভিযোগ করেছেন দেবহাটা উপজেলার কয়েকজন চেয়ারম্যানও। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, "আগে টেলিভিশনে 'মফিজ ভাড়া বিশ' বিজ্ঞাপন দেখতাম, এখন দেখছি পিআইও মফিজের ঘুষের রেটও ২০ শতাংশ। টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পে কাজ করতে হলে তাকে ২০ শতাংশ ঘুষ দিতেই হয়।

উল্লেখ্য,পিরোজপুরের কাউখালী উপজেলায় দায়িত্ব পালনকালেও মফিজুর রহমানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত অর্থ "অফিস খরচ" হিসেবে কেটে রাখার অভিযোগ উঠেছিল। পাশাপাশি ভিজিএফ চাল বিতরণে অনিয়ম এবং প্রকল্প তদারকিতে গাফিলতির অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত হয়েছিল।

পরবর্তীতে সাতক্ষীরা সদর উপজেলায় দায়িত্ব পালনকালে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমান বলেন, "যদি ২০ শতাংশ কমিশন দেওয়ার কোনো নিয়ম থেকে থাকে, তাহলে চেয়ারম্যানরাই আমাকে দেন। সে কারণে আমি নিই।"

এ সময় তাকে প্রশ্ন করা হয়, "তাহলে কি আপনি অবৈধভাবে ঘুষ গ্রহণ করছেন?" জবাবে তিনি বলেন, "আমি কোনো অবৈধ অর্থ গ্রহণ করি না। কোনো চেয়ারম্যানের এ ধরনের অভিযোগ করলে সেটা তাদের ব্যাপার।

অন্যদিকে, তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য চাওয়া হলে তা প্রদানের বিধান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ অবস্থায় একজন দায়িত্বশীল কর্মকর্তার তথ্য দিতে অস্বীকৃতি এবং তার বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আরও খবর




তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত

ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইলে চিত্রা সেতুর উচ্চতানিয়ন্ত্রণ বারে ধাক্কা, গরু ব্যবসায়ীর করুণ মৃত্যু

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ

রাষ্ট্রপতির আদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ড. হীরা সোবাহান

বরগুনা-২ আসনের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই

মন্ত্রী যখন শিক্ষক:তাহিরপুরের চার বিদ্যালয়ে ববি হাজ্জাজের ব্যতিক্রমী পরিদর্শন

সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীয়ায় মিলেনিয়াম পাম্পে প্রশাসনের অভিযান, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় সতর্কতা

চরফ্যাশনে ডাকবাংলোর পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে পুলিশের অভিযানে ১০০ বোতল এসকাপ উদ্ধার

মুরাদনগরের পুকুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত