শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ভারতীয় কূটনীতিকদের কানাডায় ‘হুমকি ও ভয়’ দেখানো হয়েছে: জয়শঙ্কর

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কানাডায় ভারতীয় কূটনীতিকদের ‘হুমকি ও ভয়’ দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। এছাড়া লন্ডনে ভারতীয় হাইকমিশনে এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে হামলায় জড়িতদের ভারত শাস্তি চায় বলেও জানিয়েছেন তিনি।


খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার পর গত বছর নয়াদিল্লির সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি হয়েছিল এবং সেই বিষয়েই ফের সরব হলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।


ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, ভারত গত বছর লন্ডনের হাইকমিশনে এবং সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে হামলায় জড়িত দোষীদের বিরুদ্ধে এবং কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ আশা করে বলে সোমবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।


তিনি দাবি করেছেন, ভারতকে কানাডার নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করতে হয়েছিল কারণ ভারতীয় কূটনীতিকদের বারবার ‘বিভিন্ন উপায়ে হুমকি ও ভয় দেখানো হয়েছিল’ এবং আমরা ‘সেই সময়ে কানাডার পক্ষ থেকে খুব কম স্বস্তির খবর পেয়েছিলাম’।


মূলত গত বছরের জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে ওঠে।


নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দেয় ভারত। এই পরিস্থিতিতে গত বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা ইস্যু করা স্থগিত করে ভারত। যদিও এর কয়েক সপ্তাহ পরই কানাডিয়ান নাগরিকদের জন্য আবার ভিসা ইস্যু করা শুরু করে নয়াদিল্লি।


ভারতের একটি টিভি নেটওয়ার্ক আয়োজিত এক সম্মেলনে সোমবার জয়শঙ্কর বলেন, ‘আমরা আশা করি সান ফ্রান্সিসকোতে আমাদের কনস্যুলেটে হামলায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হবে, লন্ডনে আমাদের হাইকমিশনে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশাও আমরা করছি এবং যারা আমাদের কূটনীতিকদের (কানাডায়) হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছি আমরা।’


গত বছরের ১৯ মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থিরা আক্রমণ করেছিল। আর জুলাই মাসে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল। আর একই বছরের সেপ্টেম্বরে কানাডায় হুমকির মুখে পড়েন ভারতীয় কূটনীতিকরা।


জয়শঙ্কর দাবি করেন, ‘আমাদের কানাডায় ভিসা প্রদান স্থগিত করতে হয়েছিল কারণ আমাদের কূটনীতিকরা নিরাপদে কাজ করতে পারছিল না। আমাদের কূটনীতিকদের বারবার হুমকি দেওয়া হয়েছিল। তাদের বিভিন্ন উপায়ে ভয় দেখানো হয়েছিল এবং আমরা সেই সময়ে কানাডিয়ান সিস্টেম থেকে খুব কম সান্ত্বনা পেয়েছিলাম।’


ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হচ্ছিল। তাদের প্রাণহানির ঝুঁকি ছিল। তাই আমরা কানাডার নাগরিকদের ভিসা প্রদান করা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন অবশ্য ভিসা প্রদান ব্যবস্থা প্রায় স্বাভাবিক হয়ে গেছে।


তার দাবি, আসলে বাক স্বাধীনতার নামে কূটনীতিকদের ভয় দেখানো যায় না। এটা বাক স্বাধীনতার অপব্যবহার বলে মনে করি আমি। হাই কমিশনারদের ওপর হামলা করা হচ্ছে। তাদের কোনও নিরাপত্তা দেওয়া হচ্ছে না। ভারতের পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হলো, এটাকে কী বাক স্বাধীনতা বলা যায়? আমেরিকাতেও একই ধরনের হামলা হয়েছিল। সেই দেশে এই ঘটনার তদন্ত চলছে। যদি কানাডা কোনও পদক্ষেপ না নেয়, তবে সেটাকেও একটা বার্তা হিসেবেই নিতে হবে।


অবশ্য এরপর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান জয়শঙ্কর। তবে তার দাবি, এই ধরনের হামলার সাথে জড়িত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।


তিনি বলেন, ‘যুক্তরাজ্যে, আমরা আসলে আমাদের হাইকমিশনকে জনতার আক্রোষের শিকার হতে দেখেছি এবং সত্যই আমরা যে ধরনের নিরাপত্তা পাওয়ার আশা করেছিলাম, তা পাইনি। যুক্তরাজ্যে পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা আজ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে অনেক দৃঢ় প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি।’


প্রসঙ্গত, গত বছর কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেসময় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে।


কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত বছরের ১৮ জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে। হাউস অব কমন্সের সভায় প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত থাকতে পারে বলে বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্য কারণ রয়েছে।


ভারত অবশ্য দীর্ঘদিন ধরে কানাডার শিখ সম্প্রদায়ের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এছাড়া ভারত ২০২০ সালে নিজ্জারকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা করে এবং নিজ্জারকে হত্যায় জড়িত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগটিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে নয়াদিল্লি।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ