শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

ভুল স্বীকার করে পরীমণির কাছে ক্ষমা চাইলেন নারী সাংবাদিক

প্রকাশিত:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র দেব সমীর, বিনোদন প্রতিবেদক: সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালাজ ও হুমকির অভিযোগ আনেন এক নারী সাংবাদিক। গেল বুধবার দু’জনের কথোপকথনের সাড়ে ছয় মিনিটের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। যেখানে একপাশে কথা বলছিলেন সাংবাদিক মেহনাজ খান এবং অপর পাশে পরীমণি। ঘটনার তিন দিনের মাথায় নিজের ভুল বুঝতে পেরে তৃতীয় পক্ষকে দোষারোপ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ওই নারী সাংবাদিক।


ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সাংবাদিক ও শোবিজের তারকারা একে অপরের পরিপূরক। সম্প্রতি আমার আর চিত্রনায়িকা পরীমণির মাঝে ঘটে যাওয়া বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বলতে গেলে ভুল বোঝাবুঝির জন্য এমন একটি বিষয় হয়েছে। তবে এটাও সত্য যে, এই সময় অনেকে আমাকে মিস গাইড করেছেন। তৃতীয় পক্ষ বা সুযোগ-সন্ধানী অনেকেই এই সময় আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। তাই বিষয়টা এতদূর গড়িয়েছে। দুজন দুজনকে রেসপেক্টর জায়গা থেকে চিন্তা করে, আমিও আমার দুঃখ প্রকাশ করছি। পরী একজন মা হিসেবে অসাধারণ ভূমিকা পালন করছেন। তাও সবার জানা আছে।’


দ্বন্দ্বের মিটমাট জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা তো মানুষ, আর ভুল তো আমাদেরই হয়। কিন্তু কারো জন্য পৌষ মাস কারো জন্য সর্বনাশ। এটা এতদূর গড়াবে সেটা আমিও জানতাম না। আর যারা আমার পাশে ছিলেন এবং ভালো পরামর্শ দিয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ। যা হওয়ার হয়েছে, এ বিষয়টি এখানে শেষ করছি।’


ঘটনার সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে। নিজের পোষাপ্রাণীর (কুকুর, যার নাম পুটু) প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন পরীমণি। পোস্টে নিজ সন্তান রাজ্যের আগমনের পর তাকে সময় দিতে গিয়ে পুটুর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, সেকথা জানান তিনি। সন্তান আসার পর নিতান্তই পুটুকে আগের মতো সময় দিতে পারছিলেন না অভিনেত্রী। এক পর্যায়ে সন্তানের সাথে পোষাপ্রাণীর বন্ধুত্ব তৈরির চেষ্টার কথাও লেখেন।


সেই স্ট্যাটাস ঘিরে প্রথম সারির একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল, ‘বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছি: পরীমণি’। পরবর্তীতে বিনোদন সাংবাদিক মেহনাজ খান সেই নিউজ কার্ডটি শেয়ার করেন। তবে শেয়ার করার সময় ক্যাপশনে তিনি লেখেন, ‘ইনজেনারেল —আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়।’


ক্যাপশনে আপত্তি জানান পরীমণি। প্রথমে সাংবাদিক মেহনাজ খানের সেই পোস্টে নিজের ব্যক্তিগত আইডি দিয়ে মন্তব্য করে বলেন, ‘তার শেয়ার করা ক্যাপশনটি তিনি বোঝেন নি।’ উত্তরে মেহনাজ খান নায়িকাকে বলেন, ‘আপনাকে মিন করে কিছুই লিখিনি। আমি আমার বিষয় এবং আমার সন্তানের পরিস্থিতি নিয়ে লিখেছি।’


পরবর্তীতে দুজনের মধ্যে ফোনে কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেহনাজ বলেন, ‘তিনি বিনোদন সাংবাদিক সবাই তাকে চেনে। তিনি কখনও সন্তান নিয়ে লিখবেন না। বলেন, আপনি (পরীমনি) যেমন আপনার বাচ্চা নিয়ে সচেতন, আমিও আমার বাচ্চা নিয়ে সচেতন।’


লম্বা সময় কথার একপর্যায়ে পরীমণিকে বলেন, ‘আপনি রাজ ভাইকে (পরীমণির সাবেক স্বামী) মিন করে লিখেছেন। তখন হাসতে হাসতে পরী তার কথা বলার জন্য দুই মিনিট সময় চান। উত্তরে মেহনাজ সময় দেবেন না জানালে, তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। তার পরের ঘটনা কারো অজানা নয়।


ওই বিনোদন সাংবাদিক পরবর্তীতে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ঘটনাটি জানান। অবশ্য, তিনি ফেসবুকে পরীমণির শুধু গালাগালির অংশটুকু প্রকাশ করেছেন। পরবর্তীতে স্যোশাল মিডিয়ায় পুরো অডিও ক্লিপসটি প্রকাশ পেলে, মূল ঘটনাটি জানা যায়। বিষয়টি নিয়ে ওই নারী সাংবাদিক একাধিক স্ট্যাটাস দিলেও পুরো সময়জুড়ে নীরব ছিলেন পরীমণি।


বর্তমানে দুই সন্তানকে ঘিরেই পরীমণির সব ব্যস্ততা। তার অভিনীত নির্মাণাধীন ও মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, কলকাতার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ এবং অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমাগুলো। চলতি বছরই সিরিজ ও সিনেমাগুলি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত