শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ভুল্লী নদীর ভাঙা সেতু অপসারণে আশার আলো, প্রস্তুতি চলছে নতুন সেতু নির্মাণের

প্রকাশিত:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image






আলমগীর হোসেন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:



দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ভুল্লী নদীর ওপর ভেঙে পড়া সেতুটি অবশেষে অপসারণের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর নেওয়া এই উদ্যোগ নতুন সেতু নির্মাণের বাস্তবায়নকে সামনে এগিয়ে নিয়ে গেছে। এতে দীর্ঘদিন ধরে সেতুর অভাবে দুর্ভোগ পোহানো স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


জানা গেছে, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুটি ভেঙে পড়ে। এরপর থেকে সেতুটি ঝুলন্ত অবস্থায় পড়ে থাকলেও তা অপসারণ কিংবা বিকল্প কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সঙ্গে সংযোগব্যবস্থা ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে নদী পার হচ্ছিলেন। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছিলেন।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ওই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা সেতু অপসারণ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপসারণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা।


খানসামা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান বলেন, “বৃহত্তর দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ভুল্লী নদীর ওপর ৪০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভাঙা সেতুটি অপসারণের পরপরই নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে।”


স্থানীয় বাসিন্দা ওসমান গণি, আফছার আলী ও আলমগীর ইসলাম বলেন, “অনেক দিন ধরে এই সমস্যা চলছিল। এখন পুরোনো সেতু ভাঙার কাজ শুরু হয়েছে দেখে মনে হচ্ছে, নতুন সেতুর কাজ শুরু হবে। এতে আমরা অনেকটাই আশাবাদী। তবে কাজ দ্রুত শুরু ও শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।”


খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, “নতুন সেতু নির্মাণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই ভাঙা সেতু অপসারণের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে।”


উল্লেখ্য, জনগণের এই দুর্ভোগ নিয়ে ইতিপূর্বে “ভেঙে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার” শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার