শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ভূমিকম্প ঝুঁকিতে সামনের সারিতে বাংলাদেশ, মুহূর্তেই ধসে যেতে পারে রাজধানীর বহু ভবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে বাংলাদেশ। বিভিন্ন গবেষণায় উঠে আসছে, রাজধানীতে কখনও সাত মাত্রার ভূমিকম্প হলে ৪০ শতাংশ ভবন ধসে যেতে পারে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, ভবনের নির্মাণ বিধি না মানা ও ঘনবসতিপূর্ণ হওয়ায় বড় ধরনের ঝুঁকির শঙ্কায় রাজধানীসহ দেশের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে ঝুঁকি এড়াতে শিগগিরই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় হাতে নেয়া পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন তারা।


ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ৭.৭ মাত্রার কম্পনে গেল ২৮ মার্চ ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির বড় বড় অসংখ্য ভবন। নিহতের সংখ্যা ছাড়ায় তিন হাজারের বেশি।


মিয়ানমারের সেদিনের ভূমিকম্পের আঁচ লেগেছিল বাংলাদেশেও। এর আগেও দেশে গেল কয়েক বছরে অনুভূত হয়েছে ছোট ছোট অসংখ্য ভূ-কম্পন। এতে শঙ্কা তৈরি হয়েছে বড় ভূমিকম্পের।


সীমান্তে তিনটি সক্রিয় টেকটোনিক প্লেট নিয়ে বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান বা ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটে। এই অবস্থানের সাথে ১০০ বছরের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে দেশের উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্ব এলাকা।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, 'সিলেটের ওখানে একটা সম্ভাবনা আছে। এখানে যেহেতু ডাউকি ফল্ট আছে। তো ওই ফল্ট লাইনগুলোতে হলেই শহরে চলে আসবে। অবশ্যই আমাদের ভূমিকম্প ঝুঁকি আছে। টেকটোনিক বাউন্ডারির খুব কাছে আছি আমরা, সেজন্য এখানে সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে।'


গবেষণা বলছে, ডাউকি ফল্টের প্রভাবে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে সিলেট, ময়মনসিংহ, রাঙামাটি ও বান্দরবান জেলা। এর মধ্যে মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা শহরের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাটল হিসেবে ধরা হচ্ছে মধুপুর। ১১৮ কিলোমিটার এই ফাটল সর্বোচ্চ ৭.৯ মাত্রার ভূকম্পন সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।


নগরবিদরা বলছেন, ভৌগোলিক কারণে তো বটেই, অপরিকল্পিত নগরায়নও ভূমিকম্পে ভীতির অন্যতম কারণ। তাদের অভিযোগ, খাল বা জলাশয় ভরাট করে বিল্ডিং কোড না মেনেই রাজধানীতে তৈরি হয়েছে অসংখ্য বহুতল ভবন।


নগরবিদ ড. আদিল মোহাম্মদ খান বলেন, 'ভলনাবিলিটি তখনই তৈরি হয় যখন অনিরাপদ ভবন বানানো হয়। এবং কোনো ধরনের সেফটির বিষয় থাকে না। সামগ্রিকভাবে পরিকল্পনার ব্যর্থতা। এবং বিল্ডিংয়ের কোড না মানার কারণেই কিন্তু আমাদের বড় শহরগুলোতে একটা বড় ঝুঁকি আছে। রাজউকের নাকের ডগায় এগুলো হয়েছে। রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা দেখেও না দেখার ভান করেছে। ভূমিকম্প হলে কিন্তু সে প্ল্যানও মানবে না, কোড মেনেছে কি না সেটাও শুনবে না।'


এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার পরিসংখ্যান বলছে, গেল দেড়শ' বছরে বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে আট মাত্রা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটা ফের ঘটলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের প্রায় ছয় কোটি মানুষ। ঝুঁকিতে আছে পাকা-আধা পাকা ঘরবাড়ি থেকে সেতুসহ বিভিন্ন অবকাঠামো।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম বলেন, 'সরকারের অ্যাওয়ারনেস বিল্ডআপ প্রোগ্রাম তৈরি করতে হবে। স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে প্রোগাম করতে হবে। ওভারকাম করতে হবে যে আমি কীভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। বা আমি ক্ষয়ক্ষতি কমিয়ে আসতে পারি। এই নলেজটা যদি আমার থাকে এবং আমার সাধারণ জনগণের মধ্যে যদি এটা জানাতে পারি তাহলে অনেকাংশে আমরা সেফ হতে পারি।'


ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবেচনা করে ঢাকার বিল্ডিং কোড আইনকে শক্তিশালী করাসহ দুর্যোগ মোকাবিলা ও সম্পদ রক্ষায় সরকারের সুস্পষ্ট কর্মপরিকল্পনার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী